সাকিব আল হাসান (ফাইল ছবি)
খেলা

করোনায় আক্রান্ত সাকিব

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন যারা

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’

সাকিব আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন কি না জানতে চাইলে মনজুরের ব্যাখ্যা, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটোকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।’

আরও পড়ুন: আশা বাঁচিয়ে রাখল কলকাতা

সবশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। এরপর পারিবারিক কারণে ছুটি নেওয়ায় ছিলেন না নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের চার টেস্টে।

আগামী ১৫ মে চট্টগ্রামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট। টেস্ট ম্যাচটি সামনে রেখে ইতোমধ্যেই খেলোয়াড়রা অনুশীলন শুরু করেছেন। প্রত্যাশা ছিল ঘরের মাঠে টেস্ট সিরিজে ফিরবেন সাকিব। কিন্তু করোনা শনাক্ত হওয়ায় প্রথম ম্যাচে তার টেস্ট খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ২৩ মে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা