ছবি: সংগৃহীত
খেলা

সাকিব আল হাসানের জন্মদিন 

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ৩৭তম জন্মদিন আজ।

আরও পড়ুন: দুইশ’র আগেই শেষ বাংলাদেশ

রোববার (২৪ মার্চ) জন্মদিনে এই কিংবদন্তি ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার ভক্ত সমর্থকরা।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব। কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা আর গৃহিণী শিরিন শারমিনের ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন সাকিব। পরিবারের প্রথম ও একমাত্র ছেলেসন্তান তিনি।

সাকিব মাত্র ১৯ বছর বয়সে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক বিশ্ব রেকর্ড।

আরও পড়ুন: হতাশায় শেষ প্রথম দিন

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। তিনি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

২০১৯ সালের বিশ্বকাপে তিনি রীতিমতো এক ইতিহাস। সেবার ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিল ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১১টি উইকেট।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

৭৫ নম্বর জার্সি গায়ে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সাকিবের এ পর্যন্ত মোট সংগ্রহ ওয়ানডেতে ৭৫৭০ রান, টি-টোয়েন্টিতে ২৩৮২ ও টেস্টে ৪৪৫৪ রান। অন্যদিকে উইকেটের হিসাব করলে সেটি দাঁড়ায় ৬৯০-এ। বাংলাদেশের ক্রিকেটের বাঁহাতি জাদুকর তিনি।

সাকিব শুধু ক্রিকেটের মাঠে অলরাউন্ডার নন। রাজনীতিতেও তিনি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এই ক্রিকেটার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা