অধিনায়ক হয়েই সেঞ্চুরি করলেন স্টোকস
খেলা

অধিনায়ক হয়েই সেঞ্চুরি করলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : বেন স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হওয়াটা উদ্যাপন করলেন দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে। ৬৪ বলে সেঞ্চুরির পাশাপাশি এক ওভারে ৩৪ রান।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

শুক্রবার ( ৬ মে ) কাউন্টি ক্রিকেট ক্লাব ডারহামের হয়ে এই ইংলিশ অলরাউন্ডার ঝড়ো ইনিংস খেলেন ওস্টারশায়ারের বিপক্ষে।

বাঁ-হাতি স্টোকস হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৪৭ বলে। দ্বিতীয় ফিফটি করতে মাত্র ১৭ বল খেলেন তিনি। গত সপ্তাহে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক হিসাবে জো রুটের স্থলাভিষিক্ত হওয়া স্টোকস এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এই প্রথম খেলছেন।

আরও পড়ুন : কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন সকালে স্টোকস যখন ক্রিজে যান, ডারহাম তখন ৩৬০/৪। ওস্টারশায়ারের টিনএজ বাঁ-হাতি স্পিনার জশ বেকারের এক ওভারে ৩৪ রান নেন স্টোকস। ওই ওভারে টানা ৫ ছক্কায় পূর্ণ করেন সেঞ্চুরি।

আরেকটি ছয় হাঁকালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট স্যার গ্যারফিল্ড সোবার্সের ১ ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড স্পর্শ করতেন স্টোকস। কিন্তু শেষ বলে ৪ হলে সেই রেকর্ডে ভাগ বসানো সম্ভব হয়নি তার পক্ষে।

আরও পড়ুন : টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

অবশেষে রেকর্ড ১৭ ছয়ে ১৬১ রান করে আউট হন তিনি। কাউন্টিতে এক ম্যাচে ১৭ ছয় সর্বোচ্চ। অ্যান্ড্রু সাইমন্ডস মেরেছিলেন ১৬ ছক্কা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা