উমরানকে জাতীয় দলে চান গাভাস্কার-হরভজন
খেলা

উমরানকে জাতীয় দলে চান গাভাস্কার-হরভজন

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দারাবাদ পেসার উমরান মালিক আইপিএলে গতির জাদু দিয়ে সবাইকে বিমোহিত করে রেখেছেন। এবারের আইপিএলের শুরু থেকেই আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত করেছেন নিজেকে।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ভারতের সাবেকরা ধারাবাহিক পারফর্ম করে যাওয়া এই পেসারকে এবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান। সুনীল গাভাস্কার ও হরভজন সিং এই তরুণ গতি তারকাকে ভারতের পরবর্তী সিরিজে দলে রাখার দাবি জানিয়েছেন।

উমরান আইপিএলের গত আসরে গতির ঝড় তুলে প্রথম আলোচনায় আসেন। তবে এবারের আসরে তার নিয়ন্ত্রিত গতি ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ের গুণ নজর কেড়েছে সাধারণ দর্শক থেকে ক্রিকেটবোদ্ধা সবার।

গুজরাট টাইটানসের বিপক্ষে এই তো কয়েকদিন আগে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন, সর্বশেষ ম্যাচে আবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতির রেকর্ড গড়েছেন। সে ম্যাচে তার ১৫৭ কিমি গতিতে করা বলটি আইপিএলে গত এক দশকের সবচেয়ে দ্রুততম বল।

আরও পড়ুন : কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

এমন আগ্রাসী ফর্মে থাকা বোলারকে তাই সাবেকদের জাতীয় দলে দেখতে চাওয়াটাই স্বাভাবিক। হরভজন সিং চান ভারতের আরেক দ্যুতিময় পেসার জসপ্রীত বুমরার সঙ্গে টি-টোয়েন্টিতে তার পেস বোলিং জুটি গড়ে উঠুক, ‘সে (উমরান মালিক) আমার প্রিয়। আমি তাকে জাতীয় দলে দেখতে চাই কারণ দারুণ সে বোলিং করে। আমাকে এমন একজন বোলারের নাম বলুন যে ১৫০ কিমি গতিতে বল করে কিন্তু জাতীয় দলে খেলে না। ভারত যখন আগামী বিশ্বকাপে খেলবে আমি চাই তখন যেন বুমরার সাথে ওর জুটি গড়ে ওঠে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ২২ বছর বয়সী উমরান মালিককে হরভজন চেয়েছেন। তবে ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন, উমরান মালিককে আসন্ন ইংল্যান্ড সিরিজেই দলে সুযোগ দেওয়া উচিৎ।

আরও পড়ুন : টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

গুজরাটের বিপক্ষে উমরান ৫ উইকেট পাওয়ার পর ধারাভাষ্য কক্ষে থাকা গাভাস্কার বলেন, ‘তার (উমরান) পরবর্তী গন্তব্য হচ্ছে জাতীয় দল। সে এখনই হয়ত সুযোগ পাবে না, কারণ আমাদের দলে এখন মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদবরা আছে। তাই এখনই হয়ত খেলতে পারবে না।

তবে দলের সাথে ভ্রমণ করলেও তার অনেক উপকার হবে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করেও অনেক কিছু শিখতে পারবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা