ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস
খেলা

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : অবশেষ গুঞ্জনই সত্য হলো। তারকা অলরাউন্ডার বেন স্টোকসই হলেন ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক। সকল প্রক্রিয়া অনুসরণ করে জো রুটের উত্তরসূরি হিসেবে স্টোকসের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন : ঢাকায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ইংলিশ অধিনায়ক জো রুট অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ অ্যাশেজ সিরিজ হারের পর থেকেই সমালোচনার মুখে।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচের টেস্টে ১-০ ব্যবধানে হারের পর অধিনায়কত্ব টিকিয়ে রাখতে পারলেন না রুট।

আরও পড়ুন : ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার পরিবর্তে তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে।

গত মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায়ই নতুন ক্রিকেট পরিচালক রবি কি’র পরামর্শে স্টোকসকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসিবি। ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন স্টোকস।

আরও পড়ুন : তেঁতুলতলা মাঠে থানা হবে না

প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয়েছে স্টোকসের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। এখন পর্যন্ত ৭৯ টেস্ট খেলে ৫০৬১ রানের পাশাপাশি ১৭৪ উইকেট নিয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা