কলকাতাকে হারিয়ে শীর্ষে গুজরাট
খেলা

কলকাতাকে হারিয়ে শীর্ষে গুজরাট

স্পোর্টস ডেস্ক : গুজরাট টাইটান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার (২৩ এপ্রিল) মুম্বাইয়ের ড. পাতিল স্পোর্টস একাডেমিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে।

আরও পড়ুন : সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে

কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছে গুজরাট।

মুম্বাইয়ের ড. পাতিল স্পোর্টস একাডেমিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৬ রান করে গুজরাট। জবাবে কলকাতা করতে পারে ৮ উইকেটে ১৪৮ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই দুর্যোগের মধ্যে ছিল কলকাতা। ১৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন স্যাম বিলিংস (৪), সুনিল নারিনে (৫) ও নিতিশ রানা (২)। দুই ওপেনারকে বিদায় করেন মোহাম্মদ সামি। নিতিশকে ফেরান লকি ফার্গুসন।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

দলীয় ৩৪ রানে বিদায় নেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। ইয়াশ দেয়ালের বলে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ১৫ বলে ১২ রান করেন তিনি। মিডল অর্ডারে হাল ধরেন রিঙ্কু সিং। ২৮ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৫ রান করে রিঙ্কু। দলীয় ৯৮ রানে বিদায় নেন ভেঙকটেশ আয়ার (১৭ বলে ১৭ রান)। শেষের দিকে কলকাতাকে জয়ের স্বপ্ন দেখানোর চেষ্টা করেন ক্যারিবীয়ন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

শেষ ওভারে কলকাতার দরকার ছিল ১৮ রান। জোশেফের করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচে উত্তেজনা আনেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় বলেই দলকে হতাশ করে বিদায় নেন তিনি। বাউন্সি বল হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন ফার্গুসনের হাতে।

আরও পড়ুন : শাহবাজের জোটে বাজছে ভাঙনের সুর

শেষ চার বলে হিসাব মেলাতে পারেনি কলকাতার টেলএন্ডাররা। ২৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন আন্দ্রে রাসেল। ১৫ রানে অপরাজিত থাকেন উমেশ যাদব।

গুজরাটের হয়ে বল হাতে শামি, ইয়াশ, রশিদ খান ২ টি করে উইকেট নেন। জোশেফ ও ফার্গুসন নেন একটি করে উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে সুবমান গিলের উইকেট হারায় গুজরাট টাইটান্স। সাউদির বলে বিলিংসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাত রান করা গিল। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ভালোমতো ধরেন ঋদ্ধিমান শাহা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

দলীয় ৮৩ রানে এই জুটি ভাঙেন যাদব। ফেরান ২৫ রান করা ঋদ্ধিমানকে। মিলারের সাথে এরপর পান্ডিয়ার পথচলা ছিল বেশ ভালো। দলীয় ১৩৩ রানে সাজঘরে ফেরেন মিলার। ২০ বলে ২৭ রান করা মিলার মাভির বলে ক্যাচ দেন যাদবের হাতে।

মিলারের বিদায়ের পর ফেরেন হার্দিক পান্ডিয়াও। তার ব্যাটেই আসে সর্বোচ্চ রান। ৪৯ বলে চারটি চার ও দুই ছক্কায় ৬৭ রান করেন তিনি। সাউদির বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দেন হার্দিক।

আরও পড়ুন : রাশিয়া সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব

শেষের দিকে রশিদ খান, অভিনব মনোহর, লকি ফার্গুসন, ইয়াশ দায়াল টপকাতে পারেননি পাঁচ রানের ঘর। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তোলে গুজরাট টাইটান্স।

বল হাতে শেষ ওভারে চমক দেখান কলকাতার আন্দ্রে রাসেল। ৬ বলের মধ্যে তিনি তুলে নেন চার উইকেট। রান দেন এক। সাউদি নেন তিন উইকেট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা