টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার পর এবার টেস্টের মিশনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।

আরও পড়ুন : বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ

বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে একবারও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। পাঁচ ম্যাচে হার ইনিংস ব্যবধানে, অন্য ম্যাচে পরাজয়ের ব্যবধান ৩৩৩ রানে।

তবে এবার এগিয়ে অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ দল। পুরো দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের যেখানে রয়েছে ২০৬ টেস্ট খেলার অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছেন ৩৬২ টেস্ট।

আরও পড়ুন : মাদক বিরোধী অভিযানে আটক ৩৭

প্রসঙ্গত, প্রথম ম্যাচের ডারবানের কিংসমিডে খেলা ৪৪ টেস্টে প্রোটিয়াদের পরাজয়ই বেশি। এই মাঠে তারা জিতেছে ১৪ ম্যাচ, বিপরীতে হেরেছে ১৬টি।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বী, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

আরও পড়ুন : কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’

দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইন্নে, কেশব মহারাজ, হার্মার, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা