মোশাররফ রুবেলের চিকিৎসা-১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের মোনার্ক মার্ট
খেলা
মোশাররফ রুবেলের চিকিৎসা

১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের মোনার্ক মার্ট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত। সম্প্রতি শারীরিক জটিলতা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কেমোথেরাপিসহ ব্যয়বহুল সব চিকিৎসা করাতে হচ্ছে।

আরও পড়ুন : বুলবুল ছুরিকাঘাতে নিহত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ তার নিকটজনেরা এমতাবস্থায় সাধ্যমত পাশে দাঁড়াচ্ছেন। এবার এগিয়ে এলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মোশাররফ রুবেলকে সাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান ই-কমার্স ওয়েবসাইট মোনার্ক মার্টের পক্ষ থেকে চিকিৎসার জন্য দেওয়া হবে ১৫ লাখ টাকা।

রোববার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে মোশারফ হোসেন রুবেলের স্ত্রীর কাছে এই চেক হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে ব্রেইন টিউমার ধরা পড়ে মোশাররফ রুবেলের। কেমোথেরাপি নিতে কয়েকদফায় বিদেশে যেতে হয়েছে তাকে।

আরও পড়ুন : শুটার গ্রেফতার

২০০৮ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটলেও, সবমিলিয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলতে পেরেছেন মোশাররফ রুবেল। সর্বশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা