বাংলাদেশের টার্গেট ২৩৫ রান
খেলা
নারী বিশ্বকাপ

বাংলাদেশের টার্গেট ২৩৫ রান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দল নিউজিল্যান্ডে অনুষ্ঠিত চলতি বিশ্বকাপে নিজেদের বোলিং দিয়ে সবার নজর কেড়েছে। প্রতিপক্ষের প্রশংসাও কুড়িয়েছে।

আরও পড়ুন : কুলাউড়ায় মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

ইংল্যান্ডের বিপক্ষেও আজ টাইগ্রেসদের বোলিংয়ের শুরুটা দারুণই ছিল নিগার সুলতানার দলের। তবে শেষের দিকের দারুণ ব্যাটিংয়ে তা সামলেছে ইংলিশরা। তাতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্যটা দাঁড়িয়েছে ২৩৫ রানের।

বৃটিশদের বিপক্ষে বাংলাদেশ প্রথম সাফল্যটা পায় ৫ম ওভারে। জাহানারা আলমের শিকার হয়ে ফেরেন ড্যানি হোয়াইট। ১৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অষ্টম ওভারে হিদার নাইটকে হারিয়ে পরের ধাক্কাটা খায় দলটি। এবার সালমা খাতুন মাতেন উইকেটের উল্লাসে।

ইংলিশ ওপেনার ট্যামি বিমাউন্ট চারে নামা ব্যাটার ন্যাট স্কিভারকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৮৬ রানে তিনি ফেরেন রিতু মনির শিকার বনে। ফেরার আগে তিনি খেলেন ৬৯ বলে ৩৩ রানের ইনিংস।

আরও পড়ুন : ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কিভার তার বিদায়ের এক ওভার পর ফাহিমা খাতুনের শিকার বনে যান, দলীয় ৯৬ রানে তিনি ফেরেন ব্যক্তিগত ৪০ রান নিয়ে।

তাদের বিদায়ের পর পঞ্চম উইকেট জুটিতে অ্যামি জোন্সকে সঙ্গে নিয়ে সোফিয়া ডাঙ্কলি ইংল্যান্ডকে ফেরান লড়াইয়ের কক্ষপথে। তাদের ৭২ রানের জুটি ভাঙেন লতা মণ্ডল, সালমার হাতে ক্যাচ বানিয়ে অ্যামিকে তিনি ফেরান ৩১ রানে।

আরও পড়ুন : ইউক্রেনের স্লাভুতিচ রাশিয়ার দখলে

তবে ডাঙ্কলি অ্যামির বিদায়ের পরও লড়ে যাচ্ছিলেন । দলীয় ২১১ রানে যখন তিনি সালমার শিকার বনে ফিরলেন, ৭২ বলে ৬৭ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে লড়াকু পুঁজি এনে দেওয়া হয়ে যায় তার।

এরপর ক্যাথেরিন ব্রান্ট ও সোফি একলস্টোনের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ২৩৪ রানের পুঁজি পায় ইংল্যান্ড। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ২৩৫ রানের।

আরও পড়ুন : চলন্ত প্রাইভেটকারে আগুন!

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড:

৫০ ওভারে ২৩৪/৬ (বিমাউন্ট ৩৩, স্কিভার ৪০, অ্যামি ৩১, ডাঙ্কলি ৬৭; সালমা খাতুন ৪৬-২)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা