মেসির গোলে আর্জেন্টিনার বড় জয়
খেলা

মেসির গোলে আর্জেন্টিনার বড় জয়

স্পোর্টস নিউজ ডেস্ক : আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ঘরের মাঠের শেষ ম্যাচে বড় জয়ই পেয়েছে। অধিনায়ক ও তারকা খেলোয়ার লিওনেল মেসি জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন। ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারালো আলবিসেলেস্তে।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

শনিবার ( ২৬ মাচর্ ) বাংলাদেশ সময় ভোরে লা বোম্বোনেরায় খেলা ম্যাচটিতে ভেনেজুয়েলাকে পাত্তাই দেয়নি লিওনেল স্কালোনির শিষ্যরা।

মেসির আগে অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গনজালেজ করেছেন একটি করে গোল, জোড়া এসিস্ট রদ্রিগো ডি পলের।

বিশ্ব ফুটবলে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

কাতার-২০২২ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করা দলটির বাছাইয়ে বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনও অনির্ধারিত।

অপর ম্যাচে বুধবার (৩০ মার্চ) ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

আরও পড়ুন : কাউকে ছাড় দেওয়া হবে না

আর্জেন্টিনা এখন পর্যন্ত খেলা ১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে পাওয়া ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।

আজ পূর্ণ আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের। ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিলো মেসিদের পায়েই। গোলের জন্য তারা শটও করে ১৬টি। লক্ষ্য বরাবর থাকে ৬টি।

আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ

প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত। মেসি-হোয়াকিন কোররেয়াদের প্রচেষ্টা ফিরিয়ে দিলেও, নিকো গনজালেজ ঠিকই আদায় করে নেন গোল। ডি-বক্সের বাম পাশ থেকে মাঝে পাস দিয়েছিলেন ডি পল। বাকি কাজ সহজেই সারেন নিকো।

দ্বিতীয়ার্ধে আর মিলছিল না গোলের দেখা। মনে হচ্ছিল এক গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হবে আর্জেন্টিনাকে। তবে ৭০ মিনিটের মাথায় বদলি হিসেবে নেমে ম্যাচের গতিই বাড়িয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

আরও পড়ুন : মেয়ে হত্যার বিচার চাই না

প্রথমে ৭৯ মিনিটের মাথায় ডি পলের পাস ধরে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে গোল দেন ডি মারিয়া। ৩ মিনিট পর তার বুদ্ধিদীপ্ত পাসে ৬ গজের বক্সের কাছ থেকে ডান পায়ের আলতো ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

প্রসঙ্গত, ৩-১ গোলে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা