ব্যাটিংয়ে বিপর্যয়ে বাংলাদেশ। সাকিব-তামিম-লিটন
খেলা

ব্যাটিংয়ে বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্সের ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দার পরিবর্তে প্রোটিয়াদের গতি ঝড়ে বিপর্যয়ের মুখে বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটিং লাইনআপ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যেন বুমেরাং হয়ে ফিরলো টাইগার শিবিরে।

আরও পড়ুন : মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করছে সরকার

দলের প্রথম ৫ ব্যাটার ইনিংসের ১৩ ওভারের মধ্যে মাত্র ৩৪ রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৫ রান। বিপর্যয়ের মুখে ষষ্ঠ উইকেট জুটিতে ব্যাটিং করছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্যাভিলিয়নের পথ ধরেছিলেন পাওয়ার প্লে'র ১০ ওভারে প্রথম ৩ ব্যাটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাস। পরে বেশিক্ষণ থাকতে পারেননি মিডলঅর্ডারের ২ ব্যাটার ইয়াসির আলি রাব্বি এবং মুশফিকুর রহিম। কাগিসো রাবাদা একাই নিয়েছেন ৩ উইকেট।

তামিম ও সাকিব হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে পরাস্ত হয়েছেন। লুঙ্গি এনগিডির বলে তার গ্লাভসে লেগে বল চলে যায় কেশভ মহারাজের হাতে।

আরও পড়ুন : আজিজ মোহাম্মদের বিরুদ্ধে পরোয়ানা

টাইগার অধিনায়ক ৪ বল খেলে করেছেন ১ রান। পরে রাবাদার একই ধরনের ডেলিভারিতে ফ্লিক করে গিয়ে বাইরের কানায় লেগে সাজঘরে ফেরেন রানের খাতা খুলতে না পারা সাকিব।

লিটন দাস শুরু থেকেই এ দুজনের চেয়ে তুলনামূলক সাবলীল ছিলেন। পরিস্থিতি সামাল দেওয়ার প্রতিশ্রুতি ছিল তার ব্যাটে। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। রাবাদার ভেতরে ঢোকা বাউন্সারে ধরা পড়েন লিটন।

আরও পড়ুন : ঢাকার সঙ্গে চুক্তি করতে চায় ওয়াশিংটন

ইনিংসের ৮ম ওভারের প্রথম বলটিই খানিক টেনে খাটো লেন্থে করেন রাবাদা। হালকা সুইং করে ভেতরে ঢুকছিল সেই ডেলিভারি। বলের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেও বাঁচতে পারেননি লিটন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে।

একই ওভারে সাজঘরে ফিরতে পারতেন পাঁচ নম্বরে নামা ইয়াসির আলি রাব্বিও। তবে স্লিপে দাঁড়িয়ে তার সহজ ক্যাচ ছেড়ে দেন প্রথম স্লিপের ফিল্ডার জানেমান মালান। রাব্বি বেঁচে গেলেও, বাঁচেননি লিটন। তিনি আউট হওয়ার আগে ২১ বলে করেছেন ১৫ রান।

রাবাদা ইনিংসের ১২তম ওভারে টানা ষষ্ঠ ওভার করতে এসে শেষ বলে রাব্বিকে সাজঘরে পাঠান। আগের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেও, আজ মাত্র ২ রান করতে পেরেছেন রাব্বি।

আরও পড়ুন : চ্যালেঞ্জের মুখে মার্কিন নিষেধাজ্ঞা

পরের ওভারে প্রায় ৫ বছর পর ওয়ানডে খেলতে নামা ওয়েইন পারনেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তিনি ৩১ বল খেলে করতে পেরেছেন মাত্র ১২ রান।

আরও পড়ুন : শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা