দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের পর এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

বাংলাদেশের চোখ সিরিজ জয়ে

ক্রীড়া প্রতিবেদক: প্রোটিয়াদের ডেরায় বাঘের থাবায় ভেঙে চুরমার টেম্বার দল। ইতিহাস গড়া এক জয়ে লাল সবুজের শিবির এখন বেশ আত্মবিশ্বাসে টইটুম্বুর। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের পর এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজতো বলেই দিলেন- সিরিজ জয় নয় শুধু; বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতার।

আজ রোববার (২০ মার্চ) দুপুরে তামিম ইকবালের দল নামবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচটি ডে-নাইট হলেও এটি হবে ‘ডে ম্যাচ।’

এদিকে প্রথম ম্যাচ জয়ের পর শনিবার বাংলাদেশ দল বিশ্রাম করেছে। এছাড়া ‘মিরাজের কণ্ঠে ভাসছে আত্মবিশ্বাস। জানিয়ে দিয়েছেন দেশের বাইরে সিরিজ জিততে চায় দল। হ্যাঁ, দেখেন স্বপ্ন যদি বড় না থাকে তবে তো আগানো যাবে না। আমাদের স্বপ্নটা অনেক বড়। আমরা অনেক ভালো কিছু করতে চাই।’

টিম গেমে প্রথম ম্যাচেই সাফল্য ধরা দিয়েছে। এবার দ্বিতীয় ম্যাচেও একইভাবে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প নেই। মিরাজের মতে বাংলাদেশ যখন টিম গেম খেলে তখনি জেতে, ‘আমাদের যেটা হয়েছে আমরা আগের ম্যাচে টিম গেম খেলেছি। আমরা যখন টিমে গেম খেলি তখনই বাংলাদেশ জিতে যায়।’

অপরদিকেনিজেদের মাটিতে প্রথম ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা এখন আহত বাঘ। তারা হামলে পড়বে বাংলাদেশের ওপর; এটা এক প্রকার নিশ্চিত বলা চলে। ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার পয়া ভেন্যু চেনা পরিবেশ, চেনা কন্ডিশন। সবকিছুই সেখানে তাদের পক্ষে। এখন পর্যন্ত এই মাঠে ৫০টি ওয়ানডে ম্যাচ হয়েছে। তার মধ্যে ৩৭টি খেলে ২৭টিতে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

মাঠের পরিসংখ্যান বলচ্ছে এই মাঠে জয় পেতে হলে টাইগার ব্যাটারদের আবার জ্বলে উঠতে হবে। তার সঙ্গে থামাতে হবে মিলার কিংবা ভ্যান ডার ডুসেনদের। তারা জ্বলে ওঠার আগেই নিভিয়ে দিতে হবে টাইগার বোলারদের।

আরও পড়ুন: কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশ

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা