খেলা

সাকিবকে নিয়ে ভাবছে না বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় উড়াল দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল না পাওয়ায় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দুই ফরম্যাটেই সাকিব আল হাসানকে স্কোয়াডে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: আমিরাতের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সাকিব বলেন, এই সফরে যেতে চান না তিনি। সাকিবের প্রস্তাব আমলে নিয়ে তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বিসিবি।

৩ ওয়ানডে আর ২ টেস্ট খেলতে সব মিলিয়ে তিন ধাপে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। যার প্রথম বহর ইতোমধ্যে দেশ ছেড়েছে শুক্রবার (১১ মার্চ) সকাল পৌনে ১১টায়। এই বহরের সঙ্গে যাওয়ার আগে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিবের না থাকা প্রভাব পড়বে না দলে।

বিমানবন্দরে বাশার বলেন, সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের অন্যতম সেরা পারফর্মার। তবে এখন আমি এটা নিয়ে ভাবছি না। এখন আমাদের যে দলটা আছে সেটা নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস, এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব।

আরও পড়ুন: জঙ্গি বিমান ভূপাতিত করেছে ইউক্রেন

বাশার যোগ করেন, সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যিনি খেলছেন তিনিই আপনার সেরা খেলোয়াড়। তাকে নিয়েই আপনার চেষ্টা করতে হবে। এর আগেও আমরা সেরা খেলোয়াড়কে ছাড়া ভালো করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন তারা ভালো করতে পারবেন।

প্রথম দফায় কোচিং স্টাফের চার সদস্যসহ দেশ ছাড়েন এবাদত হোসেন, নাসুম আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি ও নাজমুল হোসেন শান্ত। রাত ১১টায় ওয়ানডে দলের বাকিরা যাবেন দক্ষিণ আফ্রিকা। সে বহরে থাকবেন আরও ১৩ জন। এর আগে দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজে কোনো জয় না পাওয়া বাংলাদেশ দল এবারের সফর নিয়ে বেশ আশাবাদী।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত সামান্তা

বাশার বলেন, দক্ষিণ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আপনি যদি আমাদের ওয়ানডের ছন্দটা দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি। আমরা জানি যে, আমাদের কাজটা কঠিন হবে। ওরা ওদের সেরা দলটা নিয়েই আমাদের সঙ্গে নামছে। এবার ওরা বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তবে এই সফরে ভালো কিছু আমরা আশা করতে পারি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা