রবিন উথাপ্পা
খেলা

নিজেকে গরু মনে হয়

স্পোর্টস ডেস্ক: ভারতীয় তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম নিজেকে গরু মনে হয়।

টপ অর্ডার ব্যাটসম্যান রবিন উথাপ্পা বলেছেন, নিলামের সময় মনে হয়, কোনো পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে, যে পরীক্ষা আপনি অনেক আগে দিয়েছেন। এ পরিস্থিতিতে নিজেকে গরু মনে হয়। ব্যাপারটা খুব সুখকর কিছু নয়। ক্রিকেট খেলাটা এখন এমনই, বিশেষ করে ভারতে।

নিউজ নাইন স্পোর্টসের সাপ্তাহিক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এখানে সবকিছু নিয়েই মানুষ মতামত প্রকাশ করবে, খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করবে। আপনি কেমন খেলেন, সেটা নিয়ে আপনাকে যাচাই করা এক জিনিস, আর নিলামে কত দিয়ে বিক্রি হলেন, সেটা নিয়ে যাচাই করা সম্পূর্ণ ভিন্ন জিনিস।

আরও পড়ুন: ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সার দাপুটে জয়

রবিন বলেন, নিলামে যারা বিক্রি হয় না, আপনি কল্পনাও করতে পারবেন না, তাদের মনে কী ঝড় বয়ে যায়। এটা সুখকর কিছু নয়। তাদের জন্য আমার সমবেদনা, যারা নিলামের আশায় অনেক দিন পর্যন্ত অপেক্ষা করে থাকে, কিন্তু শেষমেশ কোনো দল পায় না। হঠাৎ ক্রিকেটার হিসেবে আপনার মূল্য নির্ধারিত হচ্ছে কেউ আপনার জন্য কত খরচ করতে রাজি, সেটার ওপর। এটা খুবই অগোছালো একটা ব্যাপার। এ পাগলামির কোনো নিয়ম নেই।

রবিন আরও বলেন, ১৫ বছর ধরে মানুষ আইপিএলের নিলাম কীভাবে হয় না হয়, সেটা বুঝতে চেয়েছেন। কিন্তু আমার মনে হয় না, তারাও কিছু জানেন। কারণ, আপনি যাকেই জিজ্ঞাসা করবেন, সেই বলবে, ‘এটা খুবই অনিয়ন্ত্রিত একটা ব্যাপার, তুমি যদি নিলামের পরে কোনো ঢুকতে তাহলে আরও বেশি কামাতে পারতে, কিংবা তুমি যদি আগে আসতে, তাহলে অনেক টাকা পেতে। কারণ তখন সবার হাতে অনেক টাকা থাকে।’

আইপিএলের প্রথম আসর থেকে অংশ নিয়ে ১৯৩ ম্যাচে ২৫টি ফিফটির সাহায্যে নবম সর্বোচ্চ ৪ হাজার ৭২২ রান সংগ্রহ করেন রবিন উথাপ্পা। তিনি অবশ্য প্রথম শ্রেণিতেই পড়েন। কিন্তু অনেকেই মনে করেন ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যানের আইপিএল খেলার যোগ্যতা নেই।

গত আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। এবারও চেন্নাই উথাপ্পাকে দলে নিয়েছে দুই কোটি রুপি দিয়ে। আইপিএলের নিলাম প্রক্রিয়া নিয়ে উথাপ্পা বলেন, আমার কাছে মনে হয়, খেলোয়াড়দের সম্মানের দিকে লক্ষ্য রেখে হলেও খেলোয়াড় ড্রাফট প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া উচিত।

প্রসঙ্গত, রবিন উথাপ্পা এপ্রিল ২০০৬ সালে ভারতের ২০০৫-০৬ সালের ইংল্যান্ড সফরে সপ্তম এবং চূড়ান্ত ম্যাচে তার একদিনের আন্তর্জাতিক আত্মপ্রকাশ ঘটে। তিনি রান আউট হওয়ার পূর্বে একজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ৮৬ রান করেন। এটি একটি সীমিত ওভারে ম্যাচে কোনো ভারতীয় অভিষেক খেলায় সর্বোচ্চ স্কোর ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা