লিওনেল মেসি (ছবি: সংগৃহীত)
খেলা

মেসির পেনাল্টি মিস

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্সশিপের টেবিলে সেরা ষোলোর লড়াইয়ে পেনাল্টি কিক থেকে গোল করতে পারেননি পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে এতে হতাশ হতে হয়নি মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের। ক্লাবটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারায় পিএসজি। আর এতেই কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে স্বাগতিকরা।

পার্ক দেস প্রিন্স স্টেডিয়ামে নেইমারকে ছাড়াই একাদশ সাজায় পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই মেসি- এমবাপ্পেদের গোছানো ফুটবলের কাছে পাত্তাই পাচ্ছিল না সফররত রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই ১৩ বারের চ্যাম্পিয়নদের গোলবারে অন্তত চারবার বল শট করে মেসিরা। তবে মিলছিল না গোলের দেখা। ফলে গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে গোলে দেখা পেতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। এরই মধ্যে ম্যাচের ৬১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ফুটবলের জাদুকর খ্যাত মেসি। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

এরপরও পিএসজির আক্রমণের ধার কমেনি। এতেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছি না তারা। অপরদিকে সুযোগ বুঝে আক্রমণে উঠে সফররত রিয়াল মাদ্রিদও। তবে পিএসজির রক্ষণ ভেদ করে গোলের স্বাদ পায়নি রিয়াল। এভাবেই সময় গড়াতে থাকে। এক সময় ৯০ মিনিট শেষ হয়েছে। সবাই হয়তো ভাবছিলো ড্র নিয়েই বুঝি মাঠ ছাড়তে হবে তবে খেলার নাটকীয়তা তখনও বাকি ছিল।

আরও পড়ুন: নতুন দল পেয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজ

যোগ করা সময়ের শেষ মিনিটে প্রতিপক্ষের দুজনের মধ্য দিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে শট নেন এমবাপ্পে। কোর্তোয়ার প্রসারিত পায়ের নিচ দিয়ে বল খুঁজে নেয় জালের ঠিকানা। ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা