আফগান ক্রিকেটদল
খেলা

আফগান ক্রিকেটদলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়ার ও সাপোর্ট স্টাফ মিলে প্রায় ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট মিলেছে। এদের মধ্যে রয়েছেন দলটির ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও।

বিসিবি সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস আক্রান্তদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে।

গত শনিবার ( ১২ফেব্রুয়ারি) ঢাকা পৌঁছানোর পর রবিবার ( ১৩ ফেব্রুয়ারি) ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছায়। সেদিনই করোনা পরীক্ষা করা হয় এবং সোমবার রিপোর্ট জানা যায়।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ।

তবে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে সফরকারী দল। যদিও কোচিং স্টাফের সব সদস্য এখনও দলের সাথে যোগ দেননি।

বাংলাদেশের মাটিতে আফগানরা খেলবে ৩ টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোঃ মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, ইয়াছির আলী, তাসকিন আহমেদ ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তান ওয়ানডে দল: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদীন নাঈব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই।

রিজার্ভ: কায়েস আহমেদ ও সেলিফ সাফি।

আরও পড়ুন: মেক্সিকোতে গণবিয়ে

টি-টোয়েন্টি দল: মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসিদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা