জয়ের
খেলা

ব্যাটিং তাণ্ডবের পরও খুলনার বিদায়

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ভালো খেলছিলেন আন্দ্রে ফ্লেচার। তার সাথে ভালো খেলেছেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। তবু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের করা ১৮৯ রানের সংগ্রহ টপকাতে পারলো না খুলনা টাইগার্স। এলিমিনেটর ম্যাচে হেরে চতুর্থ হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো মুশফিকের দলকে।

আগে ব্যাট করা চট্টগ্রামের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৮৯ রান। জবাবে ফ্লেচারের অপরাজিত ফিফটির সঙ্গে মুশফিক-ইয়াসিরের তাণ্ডবের পরও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের বেশি করতে পারেনি খুলনা। যার ফলে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা বেঁচে রইলো চট্টগ্রামের।

খুলনার জয়ের আশা বাঁচিয়ে রাখা ব্যাটিংয়ে মুশফিক খেলেছেন ২৯ বলে ৪৩ রানের ইনিংস। তার বিদায়ের পর ইয়াসিরের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৫ রান। অন্যদিকে ফ্লেচার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৮ বলে ৮০ রান করে। তবু কাজের কাজ হয়নি তাদের। শেষ পর্যন্ত বিজিত দল হিসেবেই মাঠ ছাড়তে হয়েছে।

এই জয়ের ফলে টুর্নামেন্টের চট্টগ্রামের যাত্রা আরও দীর্ঘায়িত হলো। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার জয়ী দল চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে চট্টগ্রামের বিপক্ষে। সেই ম্যাচ জিতলেই স্বপ্নের ফাইনালে উঠবে তারুণ্যনির্ভর চট্টগ্রাম।

আরও পড়ুন: দীপিকার সিনেমাকে পর্নোগ্রাফি বললেন কঙ্গনা

চট্টগ্রামের করা ১৮৯ রানের জবাবে শুরুতেই ঝড় তোলা ব্যাটিং করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফ্লেচার। আরেক ওপেনার শেখ মেহেদি হাসান (২) ও সৌম্য সরকার (১) অল্পে আউট হলেও, পাওয়ার প্লে'তে ঠিকই ৫৮ রান তুলে ফেলে খুলনা। যেখানে ফ্লেচারের একার সংগ্রহ ছিল ২৫ বলে ৪০ রান। কিন্তু পরের ৪০ রান করতে খেলে ফেলেন ৩৩ বল।

পাওয়ার প্লে শেষ হওয়ার নিজের ক্যালমা দেখান মুশফিক। বিশেষ করে বেনি হাওয়েলের করা দশম ওভারে হাঁকান জোড়া ছক্কা। হাওয়েলের পরের ওভারেও মুশফিকের ব্যাট থেকে আসে ছয়ের মার। যার সুবাদে ১২ ওভারের মধ্যেই ১০৭ রান তুলে ফেলে খুলনা। মনে হচ্ছিল, মুশফিক-ফ্লেচারের ব্যাটেই জিতে যাবে তারা।

তবে ১৩তম ওভারে গিয়ে গড়বড় পাকান মুশফিক। মেহেদি হাসান মিরাজের করা সেই ওভারের প্রথম বলে লেট কাট করতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগে কট বিহাইন্ড হন খুলনার অধিনায়ক। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১ চার ও ৪ ছয়ের মারে ২৯ বলে ৪৩ রান।

আরও পড়ুন: ৮৫ শতাংশ মানুষই টিকা পেয়েছেন

অধিনায়কের বিদায়ের পর দলকে পথ হারাতে দেননি মিডলঅর্ডারে নামা ইয়াসির আলি রাব্বি। ফ্লেচারের সঙ্গে মাত্র ৬.২ ওভারে ৬৫ রান যোগ করেন। যেখানে তার একার সংগ্রহ ২ চার ও ৪ ছয়ের মারে ২৪ বলে ৪৫ রান। ইনিংসের ১৯তম ওভারে গিয়ে আউট হন ইয়াসির। তখন জয়ের জন্য বাকি ছিল ১০ বলে ১৮ রান।

একপর্যায়ে জয়ের জন্য ২৪ বলে ৫৬ রান প্রয়োজন ছিল খুলনার। তখন শরিফুলের ১৭তম ওভারে ১৩ ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ১৮তম ওভারে ১৯ রান নিয়ে সমীকরণ ১২ বলে ২৪ রানে নামান ইয়াসির। এমনকি শরিফুলের করা ১৯তম ওভারের প্রথম বলেও ছক্কা হাঁকান তিনি। পরের বলেও বাউন্ডারি আশা ব্যাট চালিয়ে ওয়াইড থার্ড ম্যানে ধরা পড়েন তিনি।

ইয়াসির আউট হওয়ার পর হতাশ করেন দুই বিদেশি আন্দ্রে ফ্লেচার ও থিসারা পেরেরা। শরিফুলের ১৯তম ওভারের শেষ চার বলে আসে মাত্র ২ রান। ফলে শেষ ওভারে বাকি ১৬ রান। মেহেদি মিরাজের সেই ওভারে আসে মাত্র একটি চার। সেটিও মিসফিল্ড থেকে। সবমিলিয়ে মাত্র ৮ রান খরচ করে দলকে ৭ রানের জয় এনে দেন মিরাজ।

আরও পড়ুন: বাসন্তী সাজে সেজেছে রাবি ক্যাম্পাস

বল হাতে মিরাজ নেন ২টি উইকেট। এছাড়া নাসুম আহমেদ, শরিফুল ও মৃত্যুঞ্জয়ের শিকার ১টি করে উইকেট।

উল্লেখ্য, আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল খুলনা। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই একটি করে চার-ছক্কা হাঁকান জ্যাকসের জায়গায় একাদশে ফেরা কেনার লুইস। তবে ওভারের শেষ বলে আরেক ওপেনার জাকির হাসানকে ফিরিয়ে দেন সৈয়দ খালেদ আহমেদ।

এক ওভার পর অধিনায়ক আফিফ হোসেন ধ্রুবর উইকেট হারায় চট্টগ্রাম। রুয়েল মিয়ার বলে পুল খেলতে গিয়ে টপ এজ হয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ৩ রান করা আফিফ। শুরুতেই দুই উইকেট হারানোর ফলে থেমে যায় রানের চাকা। প্রথম পাওয়ার প্লে'তে দু উইকেটের বিনিময়ে আসে মাত্র ৩৯ রান।

আরও পড়ুন: ফের ট্রলের শিকার শ্রাবন্তী

ইনিংসের অষ্টম ওভারের প্রথম দুই বলে চার-ছয় হাঁকিয়ে দলীয় পঞ্চাশ পূরণ করেন কেনার। তবে পরের ওভারেই তার বিদায়ঘণ্টা বাজিয়ে দেন নাবিল সামাদ। লেগ বিফোর আউট হওয়ার আগে ৪ চার ও ২ ছয়ের মারে ৩২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন কেনার লুইস। ঠিক পরের ওভারে আউট হন ৭ বলে ১০ রান করা শামীম পাটোয়ারীও।

যার ফলে দশ ওভার শেষে চট্টগ্রামের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে মাত্র ৬৬ রান। সেখান থেকে শেষ ১০ ওভারে আরও ১২৩ রান পায় দলটি। যার মূল কৃতিত্ব ওয়াল্টনের। তার সঙ্গে পঞ্চম উইকেটে পার্শ্বনায়কের ভূমিকা পালন করেন মেহেদি মিরাজ। এ দুজন মিলে মাত্র ৯.৪ ওভারে ১১৫ রানের জুটি গড়েন। যা দলকে এনে দেয় বিশাল সংগ্রহের ভিত।

১৫তম ওভারে রুয়েল মিয়ার চার বলে যথাক্রমে ৪, ৪, ৬ ও ৪ মেরে মাত্র ২৮ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি পূরণ করেন ওয়াল্টন। এরপর খেলা ১৬ বলে আরও ৩৯ রান করেন এ ডানহাতি ব্যাটার। ইনিংসের ১৯তম ওভার শেষে ওয়াল্টনের নামের পাশে ছিল ৮৮ রান।

কিন্তু শেষ ওভারে তিনি স্ট্রাইক পান মাত্র একটি বল। সেখানে সিঙ্গেল নিয়ে ৮৯ রানে অপরাজিত থাকেন ওয়াল্টন। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার ২ চার ও ১ ছয়ের মারে ৩৬ রান করেন মিরাজ। বিশাল এক ছক্কাসহ ৩ বলে ৮ রানে অপরাজিত থাকেন বেনি হাওয়েল। শেষ ৬ ওভারে চট্টগ্রাম তুলে নেয় ৮০ রান।

খুলনার পক্ষে খালেদ আহমেদ নেন ২ উইকেট। এছাড়া নাবিল সামাদ, রুয়েল মিয়া ও শেখ মেহেদি হাসানের শিকার ১টি করে উইকেট। নিজের ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করেন বাঁহাতি স্পিনার নাবিল।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা