চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স (ছবি: সংগৃহীত)
খেলা

কুমিল্লার মুখোমুখি টালমাটাল চট্টগ্রাম 

স্পোর্টস করেসপন্ডেন্ট : একদিন বিরতির পর আজ চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পাঁচ দিন বিশ্রামের পর মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা দুই জয় পাওয়া কুমিল্লার প্রতিপক্ষ এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিকে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব ও দল ত্যাগের ইস্যু নিয়ে টালমাটাল চট্টগ্রাম শিবির। যদিও শনিবার সিলেটের বিরুদ্ধে দারুণ জয় পায় দলটি। টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ ২০২ রানের পর মৃত্যুঞ্জয়ের হ্যাট্রিকে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

অপরদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দিনের অপর ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে ফরচুন বরিশালের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। বিপিএলের চট্টগ্রাম পর্বে কুমিল্লা আজই প্রথম ম্যাচ খেলবে।

চট্টগ্রামের মুখোমুখি হওয়ার আগে সাবেক চ্যাম্পিয়নদের দলটি বেশ শক্তিশালী হয়েছে। লিটন দাস ও সুনীল নারিন খেলার জন্য প্রস্তুত রয়েছে। তাদেরকে নিয়েই একাদশ গড়বে কুমিল্লা। বিতর্কে নড়বড়ে চট্টগ্রামের জন্য ম্যাচটি এবার সহজ হবে না।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ম্যাচ জিতে সাকিবরা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। জয়ের ধারাবাহিকতা যেন বজায় থাকে সে চেষ্টায় আছে বরিশাল। আগের ম্যাচের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে চিন্তা মাথায় রেখে মাঠে নামবে মুশফিকের খুলনা। গত শনিবার হারের শোধ নেওয়ার সুযোগ এখন খুলনার সামনে। এদিকে সিলেট দল ইতিমধ্যে চট্টগ্রাম ছেড়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা