ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

চ্যাম্পিয়নদের আটকে দিল ভারত

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শনিবার (২৯ জানুয়ারি) অ্যান্টিগার কুলিজ ক্রিকেট মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণে ৩৭ ওভার ১ বলে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল ও ৫ উইকেট হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় যুবারা।

১১২ রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারত। দলীয় শূন্য রানে ভারতম শিবিরে আঘাত হেনে কিছুটা রোমাঞ্চ তৈরি করেন তানজিম হাসান সাকিব। হারুন সিংকে তিনি তুলে নেন। পরে বাংলাদেশকে তেমন সুযোগ না দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ তোলেন আঙ্কিশ রাঘবানশি ও শেখ রাশেদ। ওপেনার রাঘবানশি ৪৪ করে রিপন মন্ডলের বলে আউট হন। আর রাশেদ ২৬ করে রিপনের দ্বিতীয় শিকারে পরিণত হন।

এই জুটি ভাঙলে পর দ্রুত আরও কিছু উইকেট হারায় ভারত। তবে অধিনায়ক যশ ধুলের অপরাজিত ব্যাটিং নৈপূণ্যে জয় সহজ হয় দলটির। ধুল ২০ এবং কৌশল তাম্বে ১১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলার রিপন একাই ৪ উইকেট নিয়েছেন। সাকিব নেন ১ উইকেট।

এদিকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টিম বাংলাদেশ। আসা-যাওয়ার মিছিলে ৫৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। টেলএন্ডার ব্যাটার মেহেরব হোসেন ৩০ রান করায় দলীয় সংগ্রহ কোনোরকম একশ পার করে।

মেহেরব ৪৮ বলে ৬ চারে ৩০ রান করে আঙ্কিশ রাঘবানশির বলে আউট হন। এছাড়া আইচ মোল্লা ১৭ ও আশিকুর জামান ১৬ রান করেন। দলের হয়ে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত থেকে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ভারতীয় পেসার রবি কুমার ৩টি উইকেট পেয়েছে। ভিকি ওস্তওয়াল ২টি উইকেট দখল করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা