ছন্দে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল (ছবি: সংগৃহীত)
খেলা

তামিম ঝড়ে সিলেটকে উড়িয়ে দিল ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট: দীর্ঘদিন পর ছন্দে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশতম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে তামিমের ঝড়ো শতকে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে লিন্ডল সিমন্সের শতকে ভর করে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালরা। ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ঢাকা।

বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে সিলেটের দুই ওপেনার সিমন্স ও এনামুল হক বিজয়। ৩৫ বলে ৫০ রানের জুটি গড়ে এবাদত হোসাইনের বলে উইকেট হারান বিজয়। ১৮ রানে তার ফেরার পর ব্যাটিংয়ে নেমে ৬ রানে বিদায় নেয় মোহাম্মদ মিঠুন। এরপর মাঠে নেমে ডাক মেরে বিদায় নেন কলিন ইনগ্রাম। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত ঠিকই আগলে রাখেন সিমন্স।

থিতু হয়ে থাকা সিমন্সের সাথে ৬৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৩ রানে বিদায় নেন রবি বোপারা। এরপর সিমন্সকে সঙ্গ দেন অধিনায়ক মোসাদ্দেক হোসাইন। বিধ্বংসী ইনিংস খেলে ৫৯ বলে সিমন্স ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি শতক তুলে নেন। ভয়ঙ্কর ক্যারিবিয় এই ব্যাটারকে শেষ পর্যন্ত ফেরান স্বদেশী আন্দ্রে রাসেল। ১৪ চার ও ৫ ছয়ে ৬৫ বলে ১১৬ রান করে সাঝঘরে ফেরেন সিমন্স। শেষদিকে এসে দারুণ ব্যাট করে দলের সংগ্রহ বাড়ান মোসাদ্দেক। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় সিলেট। ৮ বলে ১৩ রান নিয়ে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

আরও পড়ুন: ব্রেন্ডন টেলর সাড়ে ৩ বছর নিষিদ্ধ

জবাবে ব্যাট করতে নেমেই উড়ন্ত শুরু করেন ঢাকার দুই ওপেনার তামিম ও শেহজাদ। দীর্ঘদিন পর ছন্দ খুঁজে পাওয়া তামিম ইকবাল একপ্রান্তে ব্যাটিং তাণ্ডব চালান। অপরপ্রান্তে তাকে সঙ্গ দেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। সপ্তদশ ওভারে আলাউদ্দিন বাবুর করা নো বলে চার হাঁকিয়ে শতক পূর্ণ করেন তামিম। ৬১ বলে ১৬ চার এবং ৩ ছয়ে সেঞ্চুরির দেখা পান দেশসেরা এই ওপেনার। শেষদিকে এসে বাবুর বলে উইকেট হারান শেহজাদ। ৩৯ বলে ৫৩ রান করে বিদায় নেন তিনি। এই ওভারের শেষ বলে ৪ হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তামিম। ১১১ রানে অপরাজিত থাকেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা