ছবি : সংগৃহীত
খেলা

দুঃস্বপ্নের মতো ব্যাটিং বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টে দ্বিতীয় দিনে ব্যাটে জবাব দিতে নেমে দুঃস্বপ্নের মতো কেটেছে টাইগার ব্যাটারদের। শেষ ও দ্বিতীয় টেস্টে রানের পাহাড়ে ওঠে নিউজিল্যান্ড; আর রানচাপায় পড়ে বাংলাদেশ। কিউইদের করা ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১২৬ রান তুলেছে বাংলাদেশ। এর বিপরীতে মুমিনুলবাহিনী হারিয়েছে সবকটি উইকেট। ইনিংসের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। স্কোর বোর্ডে মাত্র ২৭ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট।

ইয়াসির আলী (৫৫) ও নুরুল হাসান সোহান (৪১) ছাড়া কোনও ব্যাটার দুই অংকের ঘরে রান সংগ্রহ করতে পারেননি। শাদমান ইসলাম ৭, নাঈম শেখ ০, নাজমুল হোসেন শান্ত ৪, মুমিনুল হক ০, লিটন দাস ৮ ও মেহেদি হাসান মিরাজ ৫ রান নিয়ে সাজঘরে ফেরেন। প্রথম ইনিংস শেষে কিউইদের চেয়ে এখনো ৩৯৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা কনওয়ে দিনের শুরুতেই শতকের দেখা পান। তবে আর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর ওয়ানডে মেজাজে ব্যাট করেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। ল্যাথাম আউট হওয়ার আগে তারা গড়েন ৭৬ রানের জুটি। মুমিনুল হকের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন ল্যাথাম। কিউই অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭৩ বলে ২৫২ রান। ইনিংসটিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা