খেলা

তাসকিনদের শাসন করছে কিইউরা

সাননিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ও দ্বিতীয় ম্যাচে টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশি পেসাররা প্রথম দিনের সকালের সেশনে সবুজ উইকেটের ফায়দা নিতে ব্যর্থ হয়েছে; উল্টো তাসকিনদের শাসন করছে কিইউরা। প্রথম সেশনে ২৫ ওভার খেলা হয়েছে। এ সময়ে কোনও উইকেট না হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯২ রানে। অধিনায়ক টম লাথাম ৬৬ এবং উইল ইয়ং ২৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

নিউজিল্যান্ড তাদের ইনিংসের শুরুটা অবশ্য বেশ সতর্কতার সঙ্গে করে। নতুন বলে প্রথম ঘণ্টা ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছিল মুমিনুল হকের দল। মাঝে কিছু আলগা বল পেয়ে সেগুলো কাজে লাগিয়ে স্কোরবোর্ডে রান তুলেছেন দুই ওপেনার লাথাম ও ইয়ং। বল যত পুরনো হতে থাকে, ততই খোলস ছেড়ে বের হয়ে আগ্রাসী ব্যাটিং প্রদর্শনী করতে থাকেন এই দুই ব্যাটসম্যান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে মাত্র ৬৫ বল খেলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন লাথাম।

কিউই দলপতি ফিরতে পারতেন ইনিংসের নবম ওভারেই। মুমিনুল ম্যাচে প্রথমবারের মতো বোলিংয়ে আনেন প্রথম টেস্টের নায়ক ইবাদত হোসেনকে। ডানহাতি পেসারের শুরু বলে কাট করে বল সীমানায় পাঠান লাথাম। দ্বিতীয় বল ভেতরে ঢুকিয়েছিলেন ইবাদত। বল আঘাত করে লাথামের থাই প্যাডে। এবার জোরালো আবেদন বাংলাদেশের। আম্পায়ার আঙুলও তুলে দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লাথাম। রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যেত।

আগ্রাসী ব্যাটিংয়ে ১৬৪ বল থেকে ১১৮ রানে অপরাজি আছেন টম লাথাম। যেখানে ১৯টি চার। দলীয় সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫৪ ওভারে ২০২ রান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা