ছবি: সংগৃহীত
খেলা

হারের চেনা বৃত্তে টাইগাররা, এবারও পরাজয়

ক্রীড়া প্রতিবেদক: হারের চেনা বৃত্তে টাইগাররা, এবারও পরাজয় মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১২৭ রান করে বাংলাদেশ।

এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। শুরুতেই পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান, অধিনায়ক বাবর আজম, হায়দার আলীকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

সেই চাপ আরও বাড়ান উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। উইকেটের পিছন থেকে শোয়েব মালিককে রান আউটের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান তিনি। ৬ ওভার শেষে ৪ উইকেটে ২৬ রান করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪ বল হাতে থাকতেই ৪ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম, শেখ মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা