ছবি: সংগৃহীত
খেলা

বাবর বাংলাদেশ নিয়ে সতর্ক

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। তার উপর দলে নেই জ্যেষ্ঠ খেলোয়াড়রা না। অপরদিকে বিশ্বকাপে দারুণ সফলতা পেয়েছে টিম পাকিস্তান। এরপরও পাক অধিনায়ক বাবর আজম বাংলাদেশকে খাটো করে দেখছেন না। বাবরের মতে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল বং তার প্রমাণও তারা দিয়েছে। তাই প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার অবকাশ নেই।

বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে বাংলাদেশ। টাইগারদের কাছে নাস্তানাবুদ হওয়া এই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডই শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলে।

বাবর আরও জানান, ঘরের মাটিতে বাংলাদেশ বিশ্বের যেকোন দলকে হারাতে পারে। তাই পাকিস্তানকে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে আজ বাবর বলেন, নিজেদের কন্ডিশনে সহজ প্রতিপক্ষ নয় বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছে তারা।’

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই তারা কিছু খেলোয়াড়কে মিস করছে, কিন্তু যারা দলে আছে, তারা সবাই বিপিএল খেলেছে এবং খুব ভালো করতে সক্ষম। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে গতি পেয়েছি তা ধরে রাখতে চাই। একই সাথে, এখানে আমাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চাই এবং এই কারণেই আমরা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমাদের ১২ সদস্যের দলে চারজন খেলোয়াড় পরিবর্তন করেছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা