খেলা

অস্ট্রেলিয়াকে অভিনন্দন ইমরানের

ক্রীড়া ডেস্ক: এবারের দুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দল ছিলো পাকিস্তান। প্রতিটি খেলায় তারা জিতেছে। তবে কালকে অস্ট্রেলিয়ার কাছে তিন ওভারেই শেষ হলো তাদের স্বপ্ন। অদ্ভুত এক ম্যাচ। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭ ওভার পর্যন্ত মনে হচ্ছিল প্লেয়ার অব দ্য ম্যাচের প্রতিযোগিতায় লড়াই হবে রিজওয়ান ও ফখর এবং লেগ স্পিনার শাদাব খানের মধ্যে।

কিন্তু ম্যাচ শেষ হতেই দেখা গেল, ম্যাচ সেরার পুরস্কার অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের হাতে।

মূলত ১৮ ও ১৯তম ওভারে ম্যাচ বের করে নেন ওয়েড। হাসান আলিকে ছক্কা হাঁকিয়ে সেই ওভারে ১৫ রান নেন। পরের ওভারে শাহিন শাহ আফ্রিদিকে টানা ৩ ছক্কা হাঁকান। ধুলিসাৎ করে দেন পাকিস্তানের ফাইনালে ওঠার স্বপ্ন।

৫ উইকেটে জয় নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।

যদিও প্রথম ম্যাচে ভারত ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে শিরোপার অন্যতম দাবিদার হয়ে ওঠে পাকিস্তান।

গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান,হাসান আলি । দুর্দান্ত বল করেছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ইমাদ ওয়াসিম। সেমিফাইনালে জ্বলে উঠলেন শাদাব খান।

তবুও ফাইনালে ওঠা হলো না। পাকিস্তানের এই স্বপ্ন ভঙ্গের দিনও দলের পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। বাবর আজমদের স্বান্তনা দিলেন তিনি।

পাকিস্তানের ম্যাচ পরাজয়ের পর এক টুইটে অধিনায়ক বাবর আজম ও গোটা দলকে উদ্দেশ করে ইমরান খান লিখেছেন,আমি ভালো করেই টের পাচ্ছি এ মুহূর্তে তোমাদের মনের অবস্থা কেমন, কেমন অনুভব করছ তোমরা।কারণ ক্রিকেটের মাঠে একই রকম হতাশার মুখোমুখি হয়েছি। কিন্তু এই পরাজয়ের পরও তোমরা গর্ব করতে পারো। কারণ তোমরা চমৎকার ক্রিকেট খেলেছ এবং জয়ের পরও তোমরা যে নম্রতা দেখিয়েছ তার জন্য সকলেই গর্বিত। অভিনন্দন টিম অস্ট্রেলিয়া।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা