খেলা

বাংলাদেশের বিরুদ্ধে ৬ ওভারেই অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৬ ওভারেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি হয়েছে।

এর আগে বিকেলে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টাইগারদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাইম শেখ। প্রথম বলেই স্টার্কের বলে কোনো রান না করেই বোল্ড হন লিটন।

জশ হ্যাজেলউডের বলে ফেরার আগে সৌম্য সরকার করেন ৫ রান। পরের ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১ রানে আউট হন মুশফিকুর রহিম।

চার বলের ব্যবধানে দুই তরুণ নাইম শেখ (১৬ বলে ৩ বাউন্ডারিতে ১৭) আর আফিফ হোসেন ধ্রুব ৪ বলে ০ ফিরে যান। পরে শামীম হোসেন পাটোয়ারী নেমে ঝড় তোলার চেষ্টা করেন।

১১তম ওভারে অ্যাডাম জাম্পা তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানান। ১৮ বলে একটি করে চার-ছক্কায় শামীম করেন ১৮ রান। পরের বলে মেহেদি হাসান এলবিডব্লিউ হন গোল্ডেন ডাকে।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একটা প্রান্ত ধরে ছিলেন। তবে ১৮ বলে ২ বাউন্ডারিতে তিনি তখন ১৬ রানে, তখন ৬৫ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরে মোস্তাফিজুর রহমান আউট হন ৯ বলে ৪ রানে, তাসকিন আহমেদ ১১ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

পরে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের আগ্রাসী সূচনায় তারও আগে শেষ হয়ে গেছে ম্যাচ। তাও আবার ৮২ বল বাকি রেখে। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিঞ্চ। ৪টি ছয় ও দুটি চার মেরে যখন ফেরেন, ততক্ষণে ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫৮ রান। ফিঞ্চকে বোল্ড করেছেন তাসকিন।

পরে ওয়ার্নার ১৪ বলে ১৮ রানে ফিরলেও ত্বরিত গতিতে রান তোলায় ছেদ পড়েনি। ওয়ার্নারকে বোল্ড করেন শরিফুল। মিচেল মার্শ ৫ বলে ১৬ রান তুললে ৬.২ ওভারে দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া।

এর ফলে ৭৪ বা এর বেশি রানের লক্ষ্যে সবচেয়ে কম ওভার খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে
জয়ের রেকর্ডের মধ্যে এটি চার নম্বরে। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দুই নম্বর জয়।

অন্যদিকে, এটি এখন টি-টোয়েন্টিতে টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে গিয়েছিল। সুপার টুয়েলভপর্বে পাঁচ ম্যাচের সব কটিতে হার নিয়ে সেই স্বপ্ন কবর দিয়ে ফিরছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা