ছবি: সংগৃহীত
খেলা

অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কার হার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় জয় পেয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বোলারদের পর ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং নৈপুন্যে শ্রীলংকাকে সহজেই হারায়।

গ্রুপ-১’র নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে অসিরা। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো দু’দল। অস্ট্রেলিয়া ও শ্রীলংকা ৫ উইকেটে হারিয়েছিলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে।

দুবাইয়ে টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও, দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৬৩ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান শ্রীলংকার ওপেনার কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কা। দু’জনই ৩৫ রান করে ফিরেন। দু’জনের ইনিংসে ৪টি করে চার ও ১টি ছক্কা ছিলো।

মিডল-অর্ডারে আবিস্কা ফার্নান্দো ও হাসারাঙ্গা ডি সিলভা ৪ রানে ফিরলেও, ভানুকা রাজাপাকসের অপরাজিত ৩৩ ও অধিনায়ক দাসুন শানাকার ১২ রানের কল্যাণে লড়াকু স্কোর পায় শ্রীলংকা। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রাান করে লংকানরা। ২৬ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান রাজাপাকসে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
১৫৫ রানের জবাবে অস্ট্রেলিয়াকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪১ বলে ৭০ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৩৭ রান অবদান রাখেন ফিঞ্চ।

আর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৯তম হাফ-সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ৩১ বলে হাফ-সেঞ্চুরি করা ওয়ার্নার শেষ পর্যন্ত ৬৫ রানে আউট হন। তার ৪২ বলের ইনিংসে ১০টি চার ছিলো। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথের সাথে ৪০ বলে ৫০ রান যোগ করে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন ওয়ার্নার।

তিন নম্বরে নেমে ৫ রানের বেশি করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে চতুর্থ উইকেটে ১২ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্মিথ ও মার্কাস স্টয়নিস।

স্মিথ ২৮ ও স্টোয়িনিস ১৬ রানে অপরাজিত থাকেন। ২৬ বল খেলে ১টি চার মারেন স্মিথ। স্টয়নিসের ইনিংসে ছিলো ২টি চার ও ১টি ছয়। শ্রীলংকার হাসারাঙ্গা ২টি উইকেট নেন। ১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার জাম্পা।

আগামী ৩০ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। একইদিন নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে শ্রীলংকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা