খেলা

সমালোচনা সহ্য করাও আর্ট

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা সমর্থকদের হৃদয়ে এক উচ্চ স্থান নিয়ে বসে আছেন। তার বীরত্বে যেমন গর্ববোধ করেন দর্শক-সমর্থকরা, তেমনি গুরুত্বও দেয় তার কথায়। সেই মাশরাফি দাঁড়ালেন সাবেক সমকর্মীদের পাশে। টাইগাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছেন। নিজেরা নিতে পারছে না সেসবের চাপ। সহকর্মীদের দিলেন কিছু পরামর্শ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশ কঠোর সমালোচনার মধ্যে পড়েছে। দেশের ক্রিকেট সমর্থকদের পাশাপাশি টাইগারদের সমালোচনা করেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এতে বেশ মনক্ষুণ্ন হয়ে দলের অধিনায়ক জানান, পেইন কিলার খেয়ে মাঠে নামেন তারা। স্বাস্থ্যকর সমালোচনা করার অনুরোধ জানান।

এরপর টানা দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করে সেই সমালোচনা এড়ালেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফের সমালোচনা তীব্র বাণে বিদ্ধ হন টাইগারা।

এবার মাহমুদউল্লাহর হয়ে দলের আরেক অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম সমালোচকদের কড়া জবাব দেন। আয়নায় চেহারা দেখতে বলে সমালোচনার আগুনে রীতিমতো ঘি ঢেলে দেন।

এবার সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ফের সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল।

আর এমন মুহূর্তে মুশফিকদের এসব সমালোচনা সহ্য করার পরামর্শ দিয়ে বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে লিখেছেন, ‘সমালোচনা জীবনের একটা অংশ। এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে সে ততো ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে এমনকি আমিও, তাতে তোমাদের কিছু যায়-আসার কথা নয়।’

‘শুধু তোমাদের চিন্তা করা উচিত, তোমরা কী করতে চেয়েছিলে আর তা কেন করতে পারোনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পারো সেই চিন্তা করা শুরু করো। কারণ পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোন আশা নিয়ে খেলা দেখতে বসবে।’

‘মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে। তোমাদের ভালোবাসে বলেই এতো কথা বলে। নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে দেখবে সবাই আনন্দে পেছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানসিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস।

‘মাঠে যা কিছুই ঘটুক না কেন, তোমাদের পাশেই আছি। মন প্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ। বাজে দিনকে ভুলে যাওয়াই উত্তম তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুড লাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।’

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা