খেলা

নামিবিয়ার জয় সুপার টুয়েলভেও

স্পোর্টস ডেস্ক: প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেও জিতলো নামিবিয়া। গ্রুপ-২এর ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামা নামিবিয়া। অন্য দিকে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারলো স্কটিশরা।

বুধবার (২৭ অক্টোবর) আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নামিবিয়া। বল হাতে নিয়ে শুরুতেই ২ রানে ৩ উইকেট শিকার করে স্কটল্যান্ডকে চাপে ফেলে দেয় নামিবিয়ার বোলাররা। এরপর ৫৭ রানেই ৫ উইকেটের পতন ঘটে স্কটিশদের।
পরবর্তীতে মাইকেল লিস্কের ৪৪ ও ক্রিস গ্রেভসের ২৫ রানের কল্যাণে তিন অংকে পৌঁছায় স্কটল্যান্ডের ইনিসের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ করে তারা। নামিবিয়ার রুবেন ট্রামপেলমান ১৭ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ১১০ রানের লক্ষ্যে খেলওত নেমে শুরুটা ভালো হলেও মাঝে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নামিবিয়াও। কিন্তু ছয় নম্বরে নামা জেজে স্মিথের ২৩ বলে অপরাজিত ৩২ রানে ৫ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠে ছাড়ে নামিবিয়া। এছাড়া ওপেনার ক্রেইগ উইলিয়ামস ২৩ রান করেন।
ম্যাচ সেরা হন নামিবিয়া ট্রামপেলমান।
আগামী ৩১ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নামিবিয়া। আর ৩ নভেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা