খেলা

১০৯ রানেই গুটিয়ে গেলো স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছিলো স্কটল্যান্ড। আর এ জন্য সমর্থকদের কথার সমালোচনা হজম করতে পারেনি টাইগাররা। বিসিবি সভাপতির কথাকেও ভ্ন্নিভাবে নিয়েছিলো রিয়াদ বাহিনী। সেই স্কটল্যান্ড কিনা নামিবিয়ার ঝড়ে সব উল্টে-পাল্টে গেলো। মাত্র ১০৯ রানে গুটিয়ে গেছে। হারিয়েছে ৮ উইকেট। নামিবিয়াকে দিয়েছে মাত্র ১১০ রানের টার্গেট।

বিশ্বকাপের ২১তম ম্যাচটি রাত আটটায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

মিচেল লিস্ক ৪৪, ক্রিস গ্রেভস ২৫, ম্যাথিউ ক্রস ১৯ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে ঢুকতে পারেননি। জর্জ মুনসে, কলাম ম্যাকলিওড ও রিচি বেরিংটন আউট হয়েছেন শূন্য রানে।

ইনিংসের প্রথম ওভারের চার বলেই ৩ উইকেট নেন পেসার রোবেন ট্রাম্পেলম্যান। প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার জর্জ মুনসি। তৃতীয় বলে আউট হন কলাম ম্যাকলিওড। আর চতুর্থ বলে এলবিডব্লিউ হন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বিরিংটন। রোবেন ৪ ওভারে দিয়েছেন ১৭ রান। জ্যান ফ্রাইলিংক ২, জেজে স্মিট ও ওয়েসি একটি করে উইকেট নেন।

স্কটল্যান্ড: জর্জ মুনসে, লেস, কলাম ম্যাকলিওড, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, মিচেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

নামিবিয়া: ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, মাইকেল ফন লিঙ্গেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, জ্যান নিকোল লফটি-ইটন, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা