খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর লো স্কোরিং ম্যাচটি জিতেছে অস্ট্রেলিয়া। এ জন্য খেলতে হয়েছে ১৯.৪ ওভার। মাত্র ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে অসিরা।

শনিবার (২৩ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান অজি দলপতি অ্যারন ফিঞ্চ। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ১১৮ রানে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া। অজি বোলিং তোপের সামনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে এই পুঁজি পায় প্রোটিয়ারা।

আগে ব্যাট করতে নামা প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন গ্লেন ম্যাক্সওয়েল। টেম্বা বাভুমাকে দুর্দান্ত এক বলে বোল্ড করে সাজঘরে ফেরান এই অজি বোলার। দলের রান তখন ১৩। পরে বাভুমার বিদায়ের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় আঘাত হানেন জশ হেইজলউড। দুই রান করা রাসি ফন ডার ডুসেনকে মাঠ ছাড়া করেন উইকেটের পেছনে ম্যাথিউ ওয়েডের তালুবন্দি করে।

এছাড়া হেইজলউডের উঠে আসা বলে কুইন্টিন ডি কক স্কুপ করতে গিয়ে ব্যাটে ঠিকমত না লাগায় সেটি আঘাত হানে স্ট্যাম্পে। আর তাতে ২৩ রানে তিন উইকেট নেই সাউথ আফ্রিকার। দলের এমন বিপর্যয়ে হাল সামলানোর গুরুভার কাঁধে তুলে নেন এইডেন মারক্রাম। উইকেট আগলে রেখে এগিয়ে নেন দলকে। এক প্রান্ত মারক্রাম আকরে ধরে রাখলেও অপরপ্রান্তে চলছিল আসা যাওয়ার মিছিল।

এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে ওঠেন মারক্রাম। বড় শট খেলতে গিয়ে ধরা দেন ম্যাক্সওয়েলের হাতে। শেষতক নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের খরচায় ১১৮ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক, জশ জেইজলউড ও অ্যাডাম জ্যাম্পা। একটি করে উইকেট ঝুলিতে পুরেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিনস।

পরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর লো স্কোরিং ম্যাচটি জিততে অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে ১৯.৪ ওভার। মাত্র ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে অসিরা। শেষদিকে ১৬ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছেন মার্কাস স্টয়নিস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা