খেলা

লিভারপুলেই থাকতে চান সালাহ

ক্রীড়া প্রতিবেদক: পাল্টে দিয়েছেন ক্লাবের চেহেরা। বদলে গেছে জীবন। মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর পরই লিভারপুরের এই পরিবর্তন। আর দলে যোগ দেয়ার পরই বোনে যান দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ২০২৩ সালেই লিভারপুলের সাথে তার চুক্তি শেষ হতে চলেছে। তবে সালাহ জানিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত লিভারপুলের হয়েই খেলে যেতে চান তিনি।

২০১৭ সালে মোহাম্মদ সালাহকে রোমা থেকে উড়িয়ে আনে ক্লপ। রোমায় এক মৌসুমে ৩১ ম্যাচে ১৫ গোল করায় ক্লপের চোখ পরে তার উপর। এরপর লিভারপুলে এসে সালাহ নিজেকে এবং তার দলকে নিয়ে যায় এক অন্য উচ্চতায়।

প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাগ করে নেন অ্যালেন শেরারের সাথে। তবে সবাই ভেবেছিল সালাহ ‘ওয়ান সিজন ওয়ান্ডার’। যার মানে এক মৌসুমেই আলো ছড়াবেন।

তবে সবাইকে ভুল প্রমাণ করে তিনি গত চার মৌসুমেই লিভারপুলের হয়ে মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছেন। শুধু তাই নয়, জিতেছেন চ্যাম্পিয়নস লিগ এবং লিভারপুলকে এনে দিয়েছেন ৩০ বছর পর প্রিমিয়ার লিগের স্বাদ।

তবে বর্তমানে তার ভবিষ্যত নিয়ে অনেক কথা চলছে। অনেকেই বলছে ২০২৩ সালের পর লিভারপুল ছাড়বেন এই মিশরীয়।

তবে সালাহর চোখে ক্লাবের ইচ্ছাটাই বেশি প্রাধান্য পাবে বলে জানান তিনি। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেছেন, ‘যদি আপনি জানতে চান, তাহলে বলব আমি আমার ফুটবল ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত লিভারপুলে থাকতে চাই। কিন্তু এটা নিয়ে এর বেশি কিছু বলতে পারবো না- কারণ এটা আমার হাতে নেই।’

তিনি আরও বলেন, ‘এটা আসলে নির্ভর করছে ক্লাব কী চায়, আমি না। এই মুহূর্তে আমি কখনো লিভারপুলের বিপক্ষে খেলতে চাই না। এটা আমাকে দুঃখ দেবে। আমি এটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু এটা সত্যিই আমাকে কষ্ট দেবে। লিভারপুলের বিপক্ষে খেলতে চাই না, এখন দেখা যাক কী হয়।’

২০১৭ সালে লিভারপুলে যোগ দেয়ার পর ১৫৩ ম্যাচ খেলে করেছেন ১০২ গোল। রোববার (২৪ অক্টোবর) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে সালাহ দল লিভারপুল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা