খেলা

১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: না হাফ সেঞ্চুরি হলো না ক্রিস গ্রেভসের। মুস্তাফিজের বলে আউট হয়ে গেলেন ৪৫ করেন। এ জন্য খেলেছেন ২৮ বল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড। টসে হেরে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করে দলটি। জয় পেতে হলে বাংলাদেশকে করতে ১৪১ রান। ব্যাট করছে লিটন দাস ও সৌম্য সরকার।

খেলার শুরুতেই মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হন কাইল কোয়েটজার। শূন্য রানে আউট হয়েছেন তিনি। জর্জ মুনসি ২৩ বলে ২৯ রান করে মেহেদি হাসানের বলে আউট হয়েছেন। একই ওভারে ম্যাথিউ ক্রসকে আউট করেন মেহেদি। তার আগে ১৭ বলে ১১ রান করেন ক্রস। রিচার্ড বেরিংটন সাকিবের বলে আউট হওয়ার আগে করেছেন ৫ বলে ২ রান, ১৪ বলে ৫ রান করে মেহেদির শিকার কালাম ম্যাকলেয়ড, মাইকেল লিস্ক শূন্য রানে সাকিবের শিকার হন। মার্ক ওয়াট তাসকিনের বলে আউট হওয়ার আগে করেন ১৭ বলে ২২ রান।

এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রাত ৮টায় আল আমেরাত স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ও তাসকিন আহমেদ।

স্কটলান্ড একাদশ: কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন , ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা