খেলা
টি-টোয়েন্টি

প্রথম হাফ সেঞ্চুরি আসাদ ভালার

ক্রীড়া প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি করলেন পাপুয়া নিউ গিনির ব্যাটার আসাদ ভালা। ৪৩ বলে তিনি করেছেন ৫৬ রান। আউট হয়েছেন কলিমুল্লাহ।

বাংলাদেশ সময় বিকাল ৪টায ওমানে পর্দা উঠে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। বিলাল খানের বলে আউট হওয়ার আগে ৫ বল খেলে কোন রান করতে পারেননি টনি উরা ও ‍তিন বলে শূন্য রানে বিদায় হন লেগা সিয়াকা।

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর পুনরায় শুরু হলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

ম্যাচের টস ভাগ্য গিয়েছে ওমান অধিনায়ক জিশান মাকসুদের পক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অধিনায়ক। ওমানের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামবে পাপুয়া নিউগিনি।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি (পিএনজি)। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, তারাও আগে বোলিংয়ের চিন্তাই করেছিলেন। উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা