খেলা

আফগান দলে পরিবর্তন চান নবী

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগান দলে পরিবর্তন চান অধিনায়ক মোহাম্মদ নবি। রিজার্ভ খেলোয়াড় যেমন ১৫ জনের মূল দলে সুযোগ পেয়েছেন, অন্যদিকে গোটা স্কোয়াড থেকেও বাদ পড়ার ঘটনা রয়েছে। সংশোধিত এই দল নিয়েই বিশ্বকাপ অভিযানে নামতে যাচ্ছে আফগানিস্তান।

গত মাসে ১৮ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ওই দলের মূল স্কোয়াডে ছিলেন শরাফউদ্দিন আশরাফ ও দৌলত জাদরান। এই দুজনের জায়গা হয়েছে এখন রিজার্ভ দলে। অন্যদিকে মূল স্কোয়াডে থাকা শাপুর জাদরান ও কাইস আহমদ তো বিশ্বকাপেই যেতে পারছেন না। কোনও দলেই নেই তারা!

গত মাসে ঘোষিত স্কোয়াডের রিজার্ভ দলে থাকা ফরিদ আহমেদ এখন ১৫ সদস্যের মূল দলে। অন্যদিকে রিজার্ভে থাকা আফসার জাজাইয়ের জায়গা হয়নি কোনও ক্যাটাগরিতে। অলরাউন্ডার সামিউল্লাহ শিনওয়ারি ও ২১ বছর বয়সী পেসার ফজল হক ফারুকী রয়েছেন রিজার্ভে।

অধিনায়ক নবির নেতৃত্বে নতুন ঘোষিত ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড বিশ্বকাপ অভিযানে নামার অপেক্ষায়। নবি ২০১৩ থেকে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন আফগানদের। আবারও তার কাঁধে নেতৃত্বের ভার। আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২৫ অক্টোবর, সুপার-১২ রাউন্ড দিয়ে।

আফগানিস্তানের চূড়ান্ত দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), হাশমতউল্লাহ শহিদি, আজগর আফগান, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ, নাভিদ উল হক।

রিজার্ভ খেলোয়াড়: শরাফউদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দৌলত জাদরান, ফজল হক ফারুকী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা