খেলা

টি-টোয়েন্টির পুরস্কার ৪৮ কোটি টাকা

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখতে মুখিয়ে আছে ক্রিকেট পাগল দর্শক। আগামী রোববার (১৭ অক্টোবর) ১৬ দলের এ টুর্নামেন্ট শুরু হচ্ছে। রোববার (১০ অক্টোবর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, শিরোপা বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মূল্যমানে প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা।

রানার আপ দল পাবে আট লাখ ডলার। আর দুই সেমিফাইনালে হারা দলগুলো পাবে চার লাখ ডলার করে।

বিশ্বকাপের সুপার টুয়েলভ ও প্রথম পর্বে অংশ নেওয়া দলগুলো সব মিলিয়ে পাবে ৫৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪৭ কোটি ৮৯ লাখ টাকার এই অঙ্ক ভাগ করে দেওয়া হবে বিভিন্ন পর্যায়ে। প্রতিটি ম্যাচের জন্য নির্দিষ্ট একটি অঙ্ক দেওয়া হবে এবং প্রতিটি জয়ের জন্য বোনাস পাবে বিজয়ী দল। সুপার টুয়েলভ পর্বে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে দলগুলো। অর্থাৎ ৩০ ম্যাচের জন্য এ খাতে ১২ লাখ ডলার দেওয়া হবে।

আর সুপার টুয়েলভ থেকে বাদ পড়া আট দলও কিছু অর্থ পাবে। সেমিফাইনাল না উঠতে পারা এ আট দল ৭০ হাজার ডলার করে পাবে। অর্থাৎ, সুপার টুয়েলভ পর্ব শেষে ৫ লাখ ৬০ হাজার ডলার ব্যয় হচ্ছে এ ক্ষেত্রে।

ওদিকে প্রথম পর্বে অংশ নেওয়া আট দলকেও ভুলছে না আইসিসি। এ পর্যায়ের ১২ ম্যাচেও জয়ী দল ম্যাচপ্রতি ৪০ হাজার ডলার করে পাবে। আর যারা সুপার টুয়েলভে উঠতে ব্যর্থ হবে, সেই চার দল পাবে ৪০ হাজার ডলার করে।

আইসিসি আজ বিশ্বকাপ উপলক্ষে দুটি পরিবর্তনের কথা জানিয়েছে। প্রতি ইনিংসের মাঝপথে আড়াই মিনিটের একটি পানি পানের বিরতি রাখার ব্যবস্থা রেখেছে। আর টি-টোয়েন্টি ম্যাচে সাধারণত ফল নির্ধারণের জন্য প্রতি দলের ইনিংসের অন্তত ৫ ওভার শেষ হতে হয়। তবে এবার সেমিফাইনাল ও ফাইনালের জন্য নিয়মে একটু বদল আনা হচ্ছে। এবার মহাগুরুত্বপূর্ণ এ তিন ম্যাচে ইনিংসের অন্তত ১০ ওভার শেষ না হলে ম্যাচ রিজার্ভ ডেতে নেওয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা