খেলা

দিল্লি-চেন্নাই মুখোমুখি হচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিল্লি ক্যাপিটালসকে গ্রুপ পর্বে দুবারই পরাজিত করেছে চেন্নাই সুপার কিংস। সেই হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষে রোববার (১০ অক্টোবর) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রথম পর্বে দিল্লিকে সহজেই ৭ উইকেটে হারালেও আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে শেষ বলের কষ্টার্জিত জয় পায় ধোনির চেন্নাই। এ ছাড়া দুই দলের মুখোমুখিতেও এগিয়ে চেন্নাই সুপার কিংস। দুই দলের ২৫ দেখায় দিল্লির জয় যেখানে ১০টি, চেন্নাই জয় পেয়েছে ১৫টি ম্যাচে।

এবারের আইপিএলে দিল্লির মূল শক্তি তাদের বোলিংয়ে। অক্ষয় প্যাটেল এবং দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদার বোলিং আক্রমণ ছাড়াও আভেশ খান, রবিচন্দ্র অশ্বিন এবং এনরিক নরজিয়াও আছেন দারুণ ফর্মে। এ ছাড়া তাদের বোলিংয়ে ভিন্নতা রয়েছে। রয়েছে অস্ট্রেলিয়ান অল রাউন্ডার মারকাস স্টোয়েনেস।

অপরদিকে চেন্নাই সুপার কিংসে আছে তাদের কাণ্ডারি ধোনি। ব্যাটিংয়ে বাজে ফর্মে থাকলেও তার অধিনায়কত্বই চেন্নাইয়ের মূল চালিকাশক্তি। এ ছাড়া চেন্নাইয়ের রয়েছে বোলিংয়ে ভিন্নতা। দিপাক চাহার, ব্রাভো এবং জাদেজার সঙ্গে দারুণ ফর্মে আছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হেজলেউড। এ ছাড়া মইন আলীর ঘূর্ণিতেও বিরাট ভূমিকা রাখতে পারে।

তবে জয়ের ব্যাপারে আশাবাদী দিল্লি কোচ পন্টিং। পন্টিং বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত চেন্নাইকে হারানোর জন্য এবং চেন্নাইয়ের সঙ্গে গ্রুপ পর্বের হার থেকে শিক্ষা নিয়েছি আমরা। ফলে আমরা আমাদের ভুল শুধরে জয়ের মানসিকতায় নিয়েই মাঠে নামব আমরা।

দুই দলের শক্তি-দুর্বলতা যাই হোক না কেন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসই হতে পারে ম্যাচের মোড় ঘোরানোর মূল কারণ। এই স্টেডিয়ামে শেষ ১১ ম্যাচের ৮ ম্যাচ জয় পেয়েছে টার্গেট নিয়ে খেলা দলটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা