খেলা

ভারতকে হারালেই ব্ল্যাংক চেক পুরস্কার

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে পারলেই পাকিস্তান ক্রিকেট দলকে ব্ল্যাংক চেক উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

শুক্রবার (৮ অক্টোবর) পাকিস্তান স্টক এক্সেচেঞ্জ পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

২৪ অক্টোবর বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ বার ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও চার বারই জয় পেয়েছে ভারত। আর একটি ম্যাচ নাটকীয়ভাবে টাই হয়েছে।

তাই এবার একপ্রকার বড়সড় পুরস্কার ঘোষণা দিয়ে ছেলেদের প্রেষণা দিতে চাইলেন পিসিবি সভাপতি।

এসময় পিসিবি সভাপতি বলেন, তাদের (ভারতীয় ক্রিকেট বোর্ড) পরামর্শে আইসিসি রাজনীতিকীকরণের কবলে পড়ে দুর্নীতিগ্রস্ত একটি সংস্থায় পরিণত হয়েছে। তাই, আইসিসি'র ওপর নির্ভরতা কমিয়ে পিসিবি স্বনির্ভরতার পথে হাঁটতে চায়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা