খেলা

অপ্রতিরোধ্য ব্রাজিল, মুমূর্ষু আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারেননি নেইমার। ফলে নেইমারকে ছাড়াই সচল থাকলো সেলেসাওদের বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য যাত্রা। অন্যদিকে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

শুক্রবার (৮ অক্টোবর) ভোরে ভেনেজুয়েলার কারাকাসের অলিম্পিক স্টেডিয়ামে ১১ মিনিটে পিছিয়ে পড়া ব্রাজিল সমতায় ফেরে ৭১ মিনিটে। মারকিনুসের গোলে পথে ফেরা সেলেসাওরা ৮৫ মিনিটে এগিয়ে যায় গাব্রিয়েল বারবোসার পেনাল্টিতে। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে আন্তোনির গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ফলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা ৯ ম্যাচে জিতলো সেলেসাওরা।

অন্যদিকে সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। সব জায়গায় এগিয়ে থাকলেও প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙতে পারেনি আর্জেন্টিনা। প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে স্বাগতিকরাও ভয় ধরিয়েছে আলবিসেলেস্তেদের রক্ষণে। যদিও ফিনিশিংয়ের অভাবে তারাও পায়নি কোনো গোল।

দুর্ভাগ্যের বেড়াজালে আটকে পড়ায় একবারও বল জালে জড়াতে পারেনি আলবিসেলেস্তেরা। শুধু প্রথমার্ধে নয়, গোটা ম্যাচেই সুযোগের পর সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। সুযোগ নষ্টের এই খেলা চলেছে গোটা ম্যাচেই। একইসঙ্গে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা বলের পজিশন হারিয়েছে বারবার।

গোছানো আক্রমণ হয়েছে হাতেগোনা কয়েকটি। এক মেসিই পজিশন হারিয়েছেন কয়েকবার। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড অবশ্য সতীর্থদের দিয়ে গোল করানোর চেষ্টা করেছেন বরাবরের মতোই। কিন্তু অ্যাটাকিং এরিয়াতেই আটকা পড়েছেন মেসিরা। দি মারিয়াও ছিলেন না চেনা ছন্দে। ফলে গোলশূন্য থেকে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের প্যারাগুয়ের দাপট ছিলো বেশি। বল দখলে নিয়েছে বেশিরভাগ সময়। আক্রমণেও উঠেছে। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়েছে। তাছাড়া ফিনিশিংয়েও ছিলো যথেষ্ট দুর্বলতা। কখনও বল উড়িয়ে মেরেছে, কখনো আর্জেন্টিনার কড়া রক্ষণের শিকার হয়েছে।

এতো এতো সুযোগ নষ্টের পর শেষ দিকে এগিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা তৈরি হলেও গোলহীনভাবে শেষ হয় বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা