খেলা

বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক: শিহরণ জাগানিয়া ম্যাচ উপহার দিলো ফ্রান্স। দলটি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ গল্প রচনা করে উয়েফা নেশন্স লিগের ফাইনালে পা রেখেছে। বেলজিয়ামের বিপক্ষে সেমি-ফাইনালে দারুণ এই জয়ের পর ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের গর্বিত উচ্চারণ, ‘আমরা এখনও সেরা দলগুলির একটি।’

সেরা দলগুলির একটি তো তারা বটেই, বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা! তার পরও তা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। তারকায় ঠাসা দলের ঔজ্জ্বল্য কমে গিয়েছিল বেশ অনেকটা। পারফরম্যান্স ও ছন্দে এসেছিল ভাটার টান।

গত জুনে ইউরোতে তারা বিদায় নেয় শেষ ষোলো থেকেই। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে ড্র করে বসনিয়া ও হার্জেগোভিনা এবং ইউক্রেনের সঙ্গে।

পরে বাছাইপর্বের আরেক ম্যাচে তারা ফিনল্যান্ডকে হারায় ২-০ গোলে। এরপর নেশন্স লিগে বৃহস্পতিবারের (৮ অক্টোবর) রোমাঞ্চকর জয়। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা দল দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় দ্বিতীয়ার্ধে তিন গোল করে।

মাঠের পারফরম্যান্স তো কথা বলছেই। ম্যাচের পর কোচ দেশমও মনে করিয়ে দিলেন, এই দল ফুরিয়ে যায়নি।

সুইজার‌ল্যান্ড আমাদের ছিটকে দিয়েছিল (ইউরো থেকে), তবে ফ্রান্স জাতীয় ফুটবল দল এখনও টিকে আছে। আমরা সেটা নিশ্চিত করেছি ফিনল্যান্ডের বিপক্ষে, আজকে বেলজিয়ামের বিপক্ষে, যারা ইউরোপ ও বিশ্বের সেরা দলগুলির মধ্যে আছে। আমরাও এখনও সেরাদের মধ্যে আছি।

২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্বে থাকা দেশমের কাছে এই ম্যাচ তার কোচিং ক্যারিয়ারের সেরাগুলোর একটি। দলের হার না মানা মানসিকতাও তাকে করেছে গর্বিত।

যেভাবে ম্যাচটি গড়িয়েছে এবং আমাদের প্রতিপক্ষ যতটা মানসম্পন্ন ছিল, সব মিলিয়ে এটি সেরা ম্যাচগুলির একটি। প্রতিকূল পরিস্থিতিতে পড়েও তা বদলে দেওয়ার তাড়না ও মানসিকতা আমাদের ছিল। এটা অসাধারণ, দুর্দান্ত মুহূর্ত।

প্রথমার্ধের শেষ ভাগে আমরা গড়পড়তা মানেরও নিচে ছিলাম। কিন্তু যখন থেকে আমরা আগ্রাসী হতে শুরু করলাম, চিত্র বদলে গেল। মাঝবিরতিতে ফুটবলরাররা হতাশ ছিলো, কারণ বেলজিয়ামকে দুটি গোলের সুযোগ আমরাই দিয়েছিলাম। কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা দারুণ মানসিকতার ছাপ রেখেছি।

মিলানোর সান সিরো স্টেডিয়ামে রোববার (১০ অক্টোবর) নেশন্স লিগের শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা