ওয়াসিম আকরাম
খেলা

কোচ হতে চান না ওয়াসিম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কোচ হতে আগ্রহী নন ওয়াসিম আকরাম। কেন তিনি পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিতে চান না সেটিও স্পষ্ট করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, পাকিস্তানের কোচরা যে দুর্ব্যবহারের শিকার হন, আমি সেটি সহ্য করতে পারব না।

পাকিস্তান ক্রিকেটটাই অনুনমেয়। খেলা এমনকি টিম ম্যানেজমেন্টে কখন কী ঘটে সেটি আন্দাজ করা মুশকিল।

কোচের পদও তার ব্যতিক্রম নয়। গত মাসেই হুট করে হেড কোচের দায়িত্ব ছাড়েন মিসবাহ-উল হক। এ নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনার। অনেকবারই দেশটির হেড কোচ হওয়ার ব্যাপারে শোনা গেছে ওয়াকার ইউনুসের নাম। আবার কেউ কেউ ওয়াসিম আকরামের নামও আলোচনায় নিয়ে আসছেন।

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের এই সদস্য বলেন, কোচের ওপর অনেক চাপ, সেটি আমি নিতে পারব না।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফের সদস্য ওয়াসিম। যুক্ত ছিলেন পাকিস্তান সুপার লিগের বেশ কয়েকটি দলের সঙ্গেও। কিন্তু কেন কখনও জাতীয় দলের কোচ হননি ১৯৯২ বিশ্বকাপজয়ী এ খেলোয়াড়।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বোকা না। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি— মানুষ কীভাবে কোচ ও সিনিয়রদের নিয়ে বাজে ব্যবহার করে। খেলোয়াড়রাই খেলে। কোচরা কেবল পরিকল্পনা দিয়ে সাহায্য করতে পারে। তাই যদি দল হারে, আমার মনে হয় না কোচরা পুরো দেশের দায়িত্ব নেবে।’

ওয়াসিম আরও বলেন, আমি অনেকটা ভীত। কারণ আমি কারও বাজে ব্যবহার সহ্য করতে পারি না। আমরা ওরকমই হয়ে যাচ্ছি। আমি মানুষদের উদ্দীপনা ও প্যাশনকে পছন্দ করি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যেটা করে, সেটিকে পছন্দ করি না।’

জাতীয় দলের কোচ না হওয়ার ব্যাপারে আরও একটি কারণ জানিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আপনি যদি জাতীয় দলের কোচ হোন, বছরে ২০০ থেকে ২৫০ দিন দিতে হবে। এটি অনেক কাজ হয়ে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা