খেলা

আজ বিসিবি নির্বাচন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন বুধবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ৩০ প্রতিযোগী ২৩ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার (৫ অক্টোবর) প্রিজাইডিং অফিসার এসএম কবিরুল হাসান বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন।

কাউন্সিলররা ২৩ পরিচালক নির্বাচন করবেন, দুজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনীত হবেন। এই ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন। যাদের নির্দেশনায় আগামী ৪ বছর দেশের ক্রিকেট পরিচালনা করবেন।
বোর্ড এ মাসের শুরুর দিকে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন এম ফরহাদ হুসাইন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- ওমর ফারুক, ব্যারিস্টার মুদ্দাসির হোসেন, বিসিবির আইনি উপদেষ্টা, একরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নির্বাচনের জন্য ১৭১ কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে। তারা ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে ১০ পরিচালক, ক্যাটাগরি-২ (ডিভিশন ঢাকা লীগ ক্লাব) থেকে ১২ পরিচালক এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক (পাবলিক ইউনিভার্সিটি, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এবং সরকারি সংস্থা) নির্বাচন করবেন।

ক্যাটাগরি-১ থেকে মোট ৮ পরিচালক এরইমধ্যে বিনা প্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কাউন্সিলররা প্রধানত বাকি ১৫ পরিচালককে নির্বাচন করবেন।

ক্যাটাগরি-২ থেকে ১২ পরিচালক পদে মোট ১৬ জন এবং একজন পরিচালক পদের জন্য ক্যাটাগরি-৩ থেকে দুজন প্রতিন্দ্বন্দিতা করবেন।
বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান ক্যাটাগরি-২ থেকে প্রতিন্দ্বন্দিতা করবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা