খেলা

মাশরাফির জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি মুতর্জার জন্মদিন আজ ৫ অক্টোবর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাশরাফি বিন মুর্তজাকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ হতে ৩৮ বছর আগে ১৯৮৩ সালের এই দিনে নড়াইল শহরের মহিষখোলায় জন্ম বাংলাদেশের সাবেক অধিনায়কের।

গোলাম মুর্তজা স্বপন ও হামিদা বেগম বলাকার বড় ছেলে বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় নিজের সঙ্গে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তাই দেশের সবচেয়ে সফল অধিনায়কের জন্মদিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে শুরু করে সতীর্থ ও ক্রিকেটেপ্রেমী ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে আইসিসি মাশরাফির উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান দিয়ে লিখেছে, ‘তিনি সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশকে ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তার দেশের হয়ে যা সর্বোচ্চ। মাশরাফি মুর্তজাকে জন্মদিনের শুভেচ্ছা।’

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজেও মাশরাফিকে নিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যান দিয়ে সেখানে লেখা, ‘৩১০ আন্তর্জাতিক ম্যাচ, ৩৯০ উইকেট, একজন লিজেন্ড। ওয়ানডেতে তিনি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (২৬৯) উইকেট নিয়েছেন। অধিনায়ক হিসেবে ১০০ ওয়ানডে উইকেট নেওয়া পঞ্চম বোলার তিনি। শুভ জন্মদিন আমাদের প্রিয় মাশরাফি বিন মুর্তাজাকে।’

পাশাপাশি লিটন দাস, আমিনুল ইসলাম বিপ্লব, খালেদ আহমেদ, সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটসহ বেশ কয়েকজন ক্রিকেটারও মাশরাফির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মজার ব্যাপার হলো তার ছেলে সাহেলের জন্মদিনটাও একই! ২০১৪ সালের এই দিনে ঢাকায় জন্ম সাহেলের। মাশরাফির ছোট বেলাটা কেটেছে দস্যিপনায়; স্কুল পালিয়ে চিত্রা নদীতে সাঁতার কেটে, ফুটবল আর ব্যাডমিন্টন খেলে। অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ অ্যান্ডি রবার্টস তাকে করেছেন আরও ধারালো। প্রথম শ্রেণির কোন ম্যাচ না খেলেই টেস্টে অভিষেক হয়েছিল তার। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে এক ইনিংস বল করে ৪ উইকেট নিয়েছিলেন। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ‘নড়াইল এক্সপ্রেস’কে। চট্টগ্রামে কিংবা পোর্ট অব স্পেন-ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম দুটি জয়েই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। ৩৬ টেস্ট, ২২০ ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন মাশরাফি। আন্তর্জাতিক উইকেট ৩৯০টি এবং ব্যাট হাতে রান ২ হাজার ৯৫৫।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা