মোহাম্মদ শামি
খেলা

বিরিয়ানির দোকান খুললেন শামি

স্পোর্টস ডেস্ক: মাথায় রাঁধুনির টুপি। গলা থেকে ঝুলছে এপ্রন। রাঁধুনির বেশে মোহাম্মদ শামি। পিছন থেকে উঁকি দিচ্ছে দোকানের নাম। শামি বিরিয়ানি সেন্টার। বাঁদিকে লেখা রয়েছে দিনের সেরা খাবারের নামও। ‘বিরিয়ানি হাউজ’ খুলেছেন মোহাম্মদ শামি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সে কথাই জানিয়েছেন। বিরিয়ানির নামগুলোও ক্রিকেটকেন্দ্রিক - ডট বল বিরিয়ানি, ইনসুইং ইয়র্কার, স্পিড বাউন্সার!

সব দেশের ক্রিকেটাররা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দিন-রাতের ভাবনা একটাই— বিশ্বকাপে কীভাবে নিজেকে উজাড় করে দেওয়া যায়। ক্রিকেটে মনযোগী হওয়ার বদলে খুলে বসেছেন বিরিয়ানির দোকান!

অবশ্য ছবিটি মূলত ফটোশপে বানানো। এর পরও শামির এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে। ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় এই পেসার। এমন পোস্ট দেখে ভারতীয় নেটিজেনরা জানতে চাইছেন - শামি কি আসলেই বিরিয়ানির দোকান খুলে বসছেন?

এমন সত্যতা নিশ্চিত না করা গেলেও বুদ্ধিমানদের বুঝতে বাকি নেই যে, বাস্তবে কোনো বিরিয়ানির দোকান খোলেননি মোহাম্মদ শামি। বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল উপালে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই বলেছেন শামি।

তিনি বোঝাতে চাইছেন, ডট বল বিরিয়ানি, ইনসুইং ইয়র্কার, স্পিড বাউন্সার - এগুলো তার একেকটি ডেলিভারি, যা ব্যাটারের জন্য পরিবেশন করবেন তিনি। এসব রেসিপি দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা