ফাইল ছবি
খেলা

নির্ধারিত সময়েই ক্রিকেটারদের ফ্লাইট

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে আরব সাগরে সাইক্লোন শাহিনের কারণে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমনের অপেক্ষায় থাকা সব ফ্লাইটের সূচি স্থগিত করা হয়েছিলো। পরবর্তীতে আধা ঘণ্টা পর আবার ঘোষণা করা হয় নির্ধারিত সময়েই ছাড়বে ক্রিকেটারদের ফ্লাইটটি।

রোববার (৩ অক্টোবর) রাত সোয়া আটটায় ফ্লাইটটি স্থগিতের ঘোষণা করা হয়। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে সেই সূচি পরিবর্তন করা হয়।

তিনি জানান, বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য নির্ধারিত সময় আজ রাত ১১টা।

টানা অনুশীলনের পর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবেন তারা। তারপর অনুশীলন শুরু করবেন মুশফিক-সাকিবরা।

সংযুক্ত আরব আমিরাতে ১২ ও ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৫ অক্টোবর ওমানে ফিরবে বাংলাদেশ। সেখান থেকে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে তারা। সেখানে আর ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।

মূল পর্ব বা সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ড টপকাতে হবে বাংলাদেশকে।

বাছাইপর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা