ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।ছবি: সংগৃহীত
খেলা
প্যান্ডোরা পেপার্স কেলেঙ্কারি

বিদেশে গোপন বিনিয়োগ শচীনের

সান নিউজ ডেস্ক: পানামা পেপার্স কেলেঙ্কারির ছয় বছর পর আবারও একই ধরনের আলোড়ন ফেলে দিয়েছে 'প্যান্ডোরা পেপার্স'। নামী দামী মানুষদের গোপন আর্থিক লেনদেনের খবর ফাঁস হয়েছে সেখানে। এতে পপ তারকা শাকিরা থেকে শুরু করে ডজন খুনের অভিযোগ থাকা ইতালিয়ান কুখ্যাত মাফিয়া রাফায়েল আমাতোর নামও উঠে এসেছে।

তালিকায় রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। তারই মাঝে উঠে এসেছে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অফশোর বিনিয়োগের খবরও।

গোপন এই নথি প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা-আইসিআইজে। সেখানে বিখ্যাত ব্যক্তিদের বিদেশি প্রতিষ্ঠানে পরিচয় গোপন করা বিনিয়োগ থেকে শুরু করে ছদ্মবেশি ব্যাংক অ্যাকাউন্টের খবর উঠে এসেছে। পরিচয় গোপন করে বিভিন্ন বিলাসবহুল সম্পদ, যেমন ব্যক্তিগত উড়োজাহাজ, প্রমোদতরী, বাড়ির খবর আছে এখানে, আছে বিখ্যাত শিল্পীদের শিল্পকর্মের গোপন মালিকদের খবরও।

টেন্ডুলকারের নাম প্যান্ডোরায় আসায় যারপরনাই বিস্ময় প্রকাশ করেছেন তার আইনজীবি।

তিনি স্বীকার করেছেন যে, শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। কিন্তু তার কোনোটাই গোপন নয়। তার আইনজীবির ভাষ্য, বিদেশে টেন্ডুলকারের বিনিয়োগ আছে, তবে সবগুলোই বৈধ ও আইনসিদ্ধ। সেসব বিনিয়োগ করার আগে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই করা হয়েছে সব।

সেই নথিতে বলা আছে, ২০১৩ সালের দিকে শচীনের পরিবারের বিনিয়োগ ছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি প্রতিষ্ঠানে। শুধু তারই নয়, স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতাও বিনিয়োগ করেছেন সেখানে। তিন জন মিলিয়ে মোট ২৮টি শেয়ার ছিল তাদের। সব মিলিয়ে টেন্ডুলকারের পরিবার সেখানে লগ্নি করেছিলো প্রায় আড়াইশ কোটি টাকার মতো। যদিও সেখানে বলা হচ্ছে, ২০১৬ সালে বিনিয়োগ নগদীকরণ করে সব অর্থ তুলে নিয়েছেন টেন্ডুলকার ও তার পরিবার।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা