খেলা

স্যামের চোটে ভাগ্য খুললো টমের

ক্রীড়া ডেস্ক: চোট পেয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার স্যাম কারান। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন তার ভাই টম কারান।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। রিজার্ভ হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার রিস টপলিকে।

স্যাম ও টম, দুজনই এখন আছেন আইপিএলে। গত শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের স্যাম পিঠে ব্যথা অনুভব করার কথা জানান। আগামী কয়েক দিনের মধ্যে স্যাম যুক্তরাজ্যে ফিরে যাবেন এবং ইসিবি'র মেডিকেল টিমের অধীনে তার চিকিৎসা চলবে।

গত মে মাসে মাঝপথে থেমে যাওয়া আইপিএল সংযুক্ত আরব আমিরাতে আবার শুরুর পর থেকে চেন্নাই দলে জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছিলো স্যামকে। মাত্র দুইটি ম্যাচে সুযোগ পেয়েছেন এবং উভয় ম্যাচেই ছিলেন ভীষণ খরুচে। আট ওভার বল করে কোন উইকেট না পেয়ে রান গুনেছেন ১১১।

অন্যদিকে, এই পর্বে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি রাজস্থান দলে থাকা টম। যদিও মাসখানেক আগে শেষ হওয়া দ্যা হান্ড্রেডের প্রথম আসরে ওভাল ইনভিনসিবলসের হয়ে ছিলেন দারুণ ছন্দে। আসরে আট ম্যাচে খেলে উইকেট নিয়েছিলেন ১০টি। ইংল্যান্ডের হয়ে ৩০ টি-টোয়েন্টি খেলে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ওভারপ্রতি ৯.২৫ রান দিয়ে উইকেট পেয়েছেন ২৯টি।

বর্তমানে আইপিএলে খেলা ইংল্যান্ড বিশ্বকাপ দলের সদস্যরা সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে সরাসরি যোগ দেবেন। আর বাকি সদস্য ও সাপোর্ট স্টাফরা মঙ্গলবার একটি ছোট ক্যাম্পের জন্য মাসকাটে এসেছেন। এখানে ১০ দিন অনুশীলন করে দুবাইয়ে যাবে তারা। মূল পর্ব শুরুর আগে আগামী ১৮ অক্টোবর অনুশীলন ম্যাচে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারত।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা