খেলা

বড় জয়েও ব্যথার তীর কেকেআরে

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবারের (২৩ সেপ্টেম্বর) এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠে এসেছে শাহরুখ খানের দলটি।

ম্যাচ শেষে কলকাতা অধিনায়ক ইয়ন মরগান বলেছেন, অনেকদিন পর আমরা এমনভাবে খেললাম। ম্যাককালাম দুই মৌসুম হলো দায়িত্ব নিয়েছে, আমরা এখন যেভাবে খেললাম সেটাই তার স্টাইল। মুম্বাইয়ের মতো শক্ত দলকে আটকে দেওয়ার পর আমরা যেভাবে লক্ষ্যটা তারা করেছি। সেটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।

কলকাতার ঘুরে দাঁড়ানোর অন্যতম নায়ক ভেঙ্কাটেশ আয়ার। কলকাতার হয়ে এখন অবধি দু্ই ম্যাচ খেলেছেন এই ওপেনার। প্রথম ম্যাচে অপরাজিত ৪১ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৫৩ রানের ইনিংস। দলের সঙ্গে এই ব্যাটসম্যানের মানিয়ে নেওয়ায় খুশি মরগান।

তিনি বলেন, অনেক প্রতিভাবানদের মধ্যে থেকে আমরা আয়ারকে একাদশে নিতে চেষ্টা করছিলাম। সে যেভাবে রান করেছে, দুর্দান্ত। আমরা তাকে কখনো বলিনি এত ম্যাচ খেলার সুযোগ পাবে বা এমন কিছু। এটা মাত্র তার দ্বিতীয় ম্যাচ, সে যেভাবে খেলেছে, তাকে পুরো আত্মবিশ্বাস দেবে।

মরগান বলেন, সুনীল ও বরুণ ভয়ঙ্কর বোলার। নারিন কেকেআরের আগের শিরোপা জয়ের অবিচ্ছেদ্য অংশ ছিলো। বরুণ নতুন ছেলে। দ্বিতীয় অংশের প্রথম দুই ম্যাচ আমাদের মান ঠিক করে দেওয়ার মতো। এখন পয়েন্ট টেবিলে আমাদের একটা দিকেই যাওয়ার আছে, সেটা হলো উপরে।

এদিকে ম্যাচ জিতলেও উল্টো জরিমানা গুণতে হচ্ছে দলের অধিনায়ক ইয়ন মরগানক ও বাকি সদস্যদের। মন্থর বোলিংয়ের জন্য এই শাস্তি। কলকাতার প্রত্যেকের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এবারের আইপিএলে দ্বিতীয় বার মন্থর বোলিং করায় অধিনাক মরগানকে করা হয়েছে দিগুণ জরিমানা।

আইপিএলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মৌসুমে দ্বিতীয় বার ওভার রেটের নিয়ম ভাঙল কলকাতা। তাই অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া বাকি ক্রিকেটারদের সবার কেটে নেওয়া হয়েছে প্রায় ৬ লাখ রুপি।

বৃহস্পতিবার আবু ধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে মুম্বাইকে ১৫৬ রানের লক্ষ্য দেয় মুম্বাই। জবাব দিতে নেমে কলকাতার পক্ষে ঝড় তুলেন ভেঙ্কাটেশ আয়ার। ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫৩ রান করে আউট হন তিনি। ঝড় তুলেন তিন নম্বরে খেলতে নামা রাহুল ত্রিপাটিও। ৮ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৭৪ রান করেন তিনি। ২৯ বল আগে ৭ উইকেটের সহজ জয় পায় কলকাতা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা