খেলা

ফের বার্সেলোনার হতাশাজনক পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা একের পর এক হতাশাজনক পারফরম্যান্স করে যাচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তুলনামূলক দুর্বল দল কাদিজের বিপক্ষে আরও একবার ড্র করেছে বার্সেলোনা।

এছাড়া গত মৌসুমে নিজেদের ঘরের মাঠ কিংবা কাদিজের মাঠ দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি কাতালান ক্লাবটি। উয়েফা ও স্প্যানিশ লা লিগা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে , ড্র-ই হয়েছে তিনটি ম্যাচ।

কাদিজের মাঠে খেলতে গিয়ে বল দখলের লড়াইয়ে একক আধিপত্য ছিলো বার্সেলোনার। পুরো ম্যাচে প্রায় ৭০ ভাগ সময় বলের দখল নিজেদের কাছেই রাখে তারা। কিন্তু সে অর্থে কাদিজের রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি বার্সা।

সারা ম্যাচে মাত্র ৬টি শট করতে পেরেছেন মেমফিস ডিপাই, লুক ডি ইয়ংরা। যার মধ্যে মাত্র ২টি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৩টি শট করে কাদিজ, ৩টি রাখে লক্ষ্যেও। বার্সেলোনার নেহায়েত সৌভাগ্য, কোনো গোল হজম করতে হয়নি।

ম্যাচের ৬৫ মিনিটেই বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। মাঝমাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সার অন্যতম ভরসার পাত্র লুক ডি ইয়ং। যার ফলে পরের ম্যাচটি খেলতে পারবেন না তিনি। অবশ্য ডি ইয়ংয়ের হলুদ কার্ডটি নিয়ে সংশয়ের জায়গা ছিলো অনেক।

এই হতাশাজনক ড্রয়ের পর পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে কাদিজ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা