খেলা

অ্যাশেজ নিয়ে কথা বললেন দুই প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক: করোনায় বদলে গেছে পৃথিবী। ব্যবসার মতো খেলাও আসছে স্থবিরতা। রয়েছে কঠোর কিছু বিধি-নিষেধ। সকলের মতো ক্রিকেটেও লেগেছে পরিবর্তনের হাওয়া। বর্তমান কোভিড পরিস্থিতিতে আন্তর্জাতিক সিরিজগুলো খেলতে কঠোর কোয়ারেন্টাইন বিধিনিষেধ মেনে চলতে হয় খেলোয়াড়দের। যার ফলে পরিবার থেকে দূরে থাকতে হয় অনেকদিন।

আন্তর্জাতিক খেলার ক্লান্তি, কোয়ারেন্টাইনের একাকিত্ব, পরিবার থেকে দূরে থাকা সব মিলিয়ে পুরো ব্যাপারটা অসহ্য ঠেকছে অনেক ক্রিকেটারের কাছেই।

আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে ইংলিশ ক্রিকেটারদের কষ্ট কিছুটা কমাতে তাই উদ্যোগ নিলেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে তিনি অনুরোধ করেছেন জো রুটদের সপরিবারে ভ্রমণের অনুমতি দিতে।

বরিস বলেন, আমি কথাটা তুলেছি এবং তিনি (মরিসন) আশ্বাস দিয়েছেন খেলোয়াড়দের পরিবারের জন্য যেটা ভালো হয় সেটাই করবেন। তিনি বুঝতে পেরেছেন ক্রিসমাসের সময় পরিবার থেকে দূরে থাকা খেলোয়াড়দের জন্য কতটা কঠিন। দেখা যাক তিনি কোন সমাধান বের করতে পারেন কিনা।

কোয়ারেন্টাইন আইন কিছুটা শিথিল করলে ইংলিশ ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও বিনা জটিলতায় ভ্রমণ করতে পারবেন অস্ট্রেলিয়ায়। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বৈঠকে অ্যাশেজ নিয়ে আলোচনা করেন এই দুই রাষ্ট্রপ্রধান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা